Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজে ড্রোন হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২০: ৩৭
মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজে ড্রোন হামলা
মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পরের দৃশ্য। ২৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, ভূমধ্যসাগর উপকূলে মিশরের একটি বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজে বুধবার ড্রোন হামলা হয়েছে। এতে পাঁচ মাস ধরে চলা সংঘাত আরও বিস্তৃত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী পূর্ব ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ হামলা চালায়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মিশরের দামিয়েত্তা বন্দরে হামলা এবং ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ জাহাজ এনারগোস উইন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা এমন সময় ঘটেছে, যখন দেশটির গ্যাসবাজার একটি সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ভূমধ্যসাগরে অবস্থিত বিশাল জোহর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর মিশর একসময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।

কিন্তু অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় দেশটি আবার আন্তর্জাতিক বাজারে বড় এলএনজি আমদানিকারক হিসেবে ফিরে এসেছে।

ঘটনার সঙ্গে পরিচিত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় ভাসমান সংরক্ষণ জাহাজ এনারগোস উইন্টারে আগুন লাগে। পরে সেই আগুন পাশের গ্যাসলগ সেলেম জাহাজেও ছড়িয়ে পড়ে।

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০Saudi-Aramco-refinery-in-Jizan

এই দুই জাহাজ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়লে বৈশ্বিক এলএনজি বাজারে এর প্রভাব নিয়ে ব্যবসায়ীরা নিবিড়ভাবে নজর রাখবেন। কারণ এতে চাহিদা ও স্পট মূল্যের ওপর প্রভাব পড়তে পারে।

রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, জাহাজ দুটি কিছু সময়ের জন্য সেবার বাইরে থাকতে পারে।

আরেকটি সূত্রের ভাষ্য, এনারগোস উইন্টারের একটি গ্যাস সংরক্ষণ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে মেরামতকাজ দীর্ঘায়িত হতে পারে।

এনারগোস উইন্টার প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতা রাখে।

মিশরের গবেষণা প্রতিষ্ঠান এলআদল স্টাডিজের তথ্য অনুযায়ী, এটি দেশটির দৈনিক গ্যাস ব্যবহারের প্রায় ৭ শতাংশ এবং মোট এলএনজি গ্রহণ ও পুনঃগ্যাসীকরণ সক্ষমতার প্রায় ১৬ শতাংশের সমান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় মিশরের হাতে কয়েকটি বিকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে অন্য পুনঃগ্যাসীকরণ ইউনিটের সর্বোচ্চ ব্যবহার, ফুয়েল অয়েলের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং শেষ বিকল্প হিসেবে কিছু শিল্প খাতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া।

বিষয়: যুক্তরাষ্ট্রজাহাজমধ্যপ্রাচ্যবন্দরআফ্রিকাএলএনজিড্রোনহামলামিশর
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।