চরচা ডেস্ক

আমেরিকা ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে।
স্থানীয় সময় গতকাল সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর ফলে আমেরিকায় পণ্য রপ্তানিতে বাংলাদেশ ও পাকিস্তানের চেয়ে কম শুল্ক দিতে হবে ভারতকে। গত আগস্টে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশ করেছিল ট্রাম্প প্রশাসন। সে সময় পাকিস্তানি পণ্যে শুল্কের পরিমাণ ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়।
ট্রাম্প পোস্টে লেখেন, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ রাজি হয়েছে। এর ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। সেই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল কেনা বন্ধেও রাজি হয়েছে ভারত। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তারা তেল কিনবে। তিনি আরও জানান, এই চুক্তির অংশ হিসেবে ভারত আগামী দিনে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছে। এসব পণ্যের মধ্যে থাকবে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা। ট্রাম্পের মতে, এই সমঝোতা কেবল বাণিজ্যই নয়, বৈশ্বিক সংঘাত নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ট্রাম্পের ঘোষণার পর এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিও একটি চুক্তিতে সম্মত হওয়ার কথা জানান।
মোদি বলেন, “এই দারুণ ঘোষণাটির জন্য ১৪০ কোটি ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প।”
চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মোদি। তিনি বলেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তা উভয় দেশের জনগণের জন্যই সুফল বয়ে আনে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করে।
উল্লেখ্য, গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল এবং ভারতীয় রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। নতুন এই চুক্তিকে সেই উত্তেজনা প্রশমনের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।