Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মব ভায়োলেন্স প্রতিরোধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: এ কে আজাদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৬
মব ভায়োলেন্স প্রতিরোধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: এ কে আজাদ

অন্তর্বর্তী সরকার শুরু থেকেই মব ভায়োলেন্স প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াব সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মব ভায়োলেন্স, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উদ্যোগে যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন এ কে আজাদ। এরপর নজরুল ইসলাম অ্যাভিনিউতে মানববন্ধন করা হয়।

নোয়াব সভাপতি বলেন, “এসব হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুরু থেকেই মব ভায়োলেন্স প্রতিরোধে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার যে ধারাবাহিকতা আমরা প্রত্যক্ষ করেছি, সর্বশেষ ঘটনা তার আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে যে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

সভায় ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, “তারা শুধু ডেইলি স্টার নয়, ডেইলি স্টারের সাংবাদিকদের মারতে চেয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement
হাদির খুনি কোথায় আছে জানলে ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টাhome-minister-jahangir

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির বলেন, “যাদের সাথেই মতের অমিল হবে, তাদেরই জ্বালিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা সব জায়গা থেকে লড়াই করেছি, তা অব্যাহত থাকবে।”

সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, “বাউলের ওপর আঘাত কেন? ছায়ানট ও উদীচীর ওপর আক্রমণ কেন?” শুরুতেই এসব প্রতিরোধ না করায় আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রথম আলো ডেইলি স্টার নয়; গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে। জুলাই যুদ্ধের উপর আঘাত হয়েছে। শুধু প্রতিবাদ মানববন্ধন নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রুখে দিতে হবে।”

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সে বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি না।”

প্রতিবাদ সভায় সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে মব ভায়োলেন্স বন্ধ, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিষয়: অগ্নিসংযোগহামলামবআইনগণমাধ্যমঅন্তর্বর্তী সরকারসহিংসতা
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।