চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাদের হত্যা করা হয়েছে।
আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সুজন বড়ুয়ার ঘর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘর থেকে পাঁচ বছর বয়সী আহত এক শিশুকেও উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, একই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। পাঁচ বছর বয়েসী ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ঘটনার সময় সুজন বড়ুয়া বাড়িতে ছিলেন না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী চরচাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে গিয়ে পুলিশ রক্তাক্ত দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খুনের ঘটনা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, এক প্রতিবেশীর সঙ্গে তাদের সমস্যা ছিল। এর জেরে এই হত্যার ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির কিছু মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে চুক্তি নিয়ে টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন আরাগচি। এরপরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।