চরচা ডেস্ক

বুরুন্ডিতে জন্ম তার। জীবনটা সংগ্রামের। পরিবারসহ শৈশব কেটেছে শরণার্থী শিবিরে। সেখান থেকেই অস্ট্রেলিয়াতে এসে আশ্রয় নেওয়া, ফুটবলার হয়ে ওঠা। নেস্তারি ইরানকুন্ডা আজ ভ্যাঙ্কুভারে ইতিহাস গড়েছেন। বিশ্বকাপে অভিষেকে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করেছেন। ২০ বছর বয়সী ইরানকুন্ডা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ম্যাচে গোল করা চতুর্থ ফুটবলার।
ইরানকুন্ডার গোলে এগিয়ে যাওয়া, এরপর মেটকাফের গোলে তুরস্কের বিপক্ষে গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে ২–০ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ২৪ বছর ফিরেই হারের তেতো স্বাদ নিতে হলো তুরস্ককে।
ম্যাচের ২৭ মিনিটে ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৭৫ মিনিটে মেটকাফে ব্যবধান বাড়ান। তুরস্ক একের পর এক আক্রমণ করে গেছে ঠিকই, কিন্তু কাজের কাজটি করতে পারেনি। অস্ট্রেলিয়ার রক্ষণের দেয়াল ভেদ করতে পারেনি।
ইরানকুন্ডার অভিষেক গোলের আগে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের অভিষেক গোল করেছেন জন আলোইসি, টিম কাহিল ও ক্রেইগ গুডউইন। ইরানকুন্ডা ২০ বছর ১২৫ দিন বয়সে গোল করে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও নিজের করে নিয়েছেন। তিনি ভেঙেছেন হলম্যানের রেকর্ড। ২০১০ বিশ্বকাপে হলম্যান ঘানার বিপক্ষে গোল করেছিলেন।
এই গ্রুপে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪–১ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে। অস্ট্রেলিয়া আজকের জয়ে আছে দ্বিতীয় স্থানে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির কিছু মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে চুক্তি নিয়ে টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন আরাগচি। এরপরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।