Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেইমারের কান্নাভেজা বিদায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮: ৩৩
নেইমারের কান্নাভেজা বিদায়

দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে রাজকীয় বিদায় আর দিতে পারলো না ব্রাজিল। নরওয়ের কাছে হেরে শেষ ১৬ থেকে বাদ পড়ার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। এর মধ্য দেশটির ফুটবলে একটি যুগের সমাপ্তি ঘটল।

Advertisement
Advertisement
Advertisement

নরওয়ের কাছে ২-১ গোলে হারের পরই কান্নায় ভেঙে পড়েন নেইমার। এরপর মিক্সড জোনে তিনি বলেছেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন এটা শেষ। (ব্রাজিলের জার্সিতে) আমার শুরুটা এখানেই হয়েছিল, শেষটাও এখানেই হল।”

সান্তোসের জার্সিতে গোলের পর গোল করে ‘নতুন পেলে’ তকমা গায়ে মেখে ব্রাজিলের হয়ে নেইমারের অভিষেক হয় ২০১০ সালে। দীর্ঘ এই ১৫ বছরের অধ্যায়ে তিনিই ছিলেন সেলেসাওদের পোস্টার বয়। বছর তিনেক আগেও ব্রাজিল মানেই ছিল নেইমার। তবে চোট আর দুর্ভাগ্যের শিকার হয়ে বিশ্বকাপ না জেতার হতাশা নিয়েই জাতীয় দল থেকে অবসরে যেতে হয়েছে তাকে।

এবারের বিশ্বকাপেও নেইমারের খেলা নিয়ে ছিল প্রবল সংশয়। নকআউট পর্বের আগে শতভাগ ফিট হবেন না জেনেও তাকে স্কোয়াডে রাখেন কার্লো আনচেলত্তি। স্কটল্যান্ডের বিপক্ষে ১৫ মিনিট খেললেও জাপানের বিপক্ষে তাকে নামাননি কোচ। নরওয়ের বিপক্ষে বদলি নেমে পেনাল্টি থেকে একটা গোল করলেও দলের হার আটকাতে পারেননি।

Advertisement
Advertisement
Advertisement
ব্রাজিলের কী ছিল না? একজন হালান্ড, একজন শেলডেরুপhaaland second goal

অথচ ব্রাজিল ফুটবলের রাজপুত্র বলা হত নেইমারকে, যার হাত ধরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্বপ্ন দেখেছিল রাজত্ব ফিরে পাওয়ার। ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপে দারুণ ফর্মে থাকলেও সেমিফাইনালের আগে চোট পেয়ে ছিটকে যান নেইমার। এরপর দর্শক হয়ে দেখেন জার্মানির কাছে সেই ৭-১ গোলের।

২০১৮ সালের পর ২০২২ সালেও নেইমারের ব্রাজিল বিশ্বকাপে আটকে যায় কোয়ার্টার ফাইনালেই। মাঝে কোপা আমেরিকা জিতলেও মূল লক্ষ্য তো বিশ্বকাপই। ফলে বড় মঞ্চে নিজের শেষ আসরে নেইমার বিশেষ কিছু করবেন, সেটাই ছিল সবার আশা। তবে ক্যারিয়ারের গোধূলি বেলায়ও চোট পিছিয়ে দিয়েছে তাকে।

ভিনিসিয়ুস জুনিয়র থেকে শুরু করে ব্রাজিলের এই দলের অধিকাংশ খেলোয়াড়ের কাছেই নেইমার আইডল। তাকে দেখেই বড় হয়েছেন ফুটবলার হতে চেয়েছেন তারা। কিন্তু ব্যর্থ ভিনিসিয়ুস, পাকেতা, রাফিনিয়া, মার্তিনেল্লিরাও। কারণ তারা নেইমারকে একটা বিশ্বকাপ এনে দিতে পারেননি।

ব্যক্তিগতভাবে নেইমার ব্রাজিলের জার্সিতে ক্যারিয়ার শেষ করেছেন অনেক উঁচুতে থেকেই। পেলেকে ছাড়িয়েছেন অনেক আগেই। ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি ৮০ করে থেমেছেন, যার ধারেকাছেও নেই কেউ। নিকট ভবিষ্যতেও কারও নেইমারকে পেছনে ফেলার সম্ভাবনাও নেই।

এছাড়া পেলের পর ব্রাজিলের ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল তালিকাতেও নাম লিখিয়েছেন নেইমার। রয়েছে আরও বেশ কিছু রেকর্ডও। তবে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যারিয়ার শেষ করেছেন অনন্ত আক্ষেপ নিয়ে, একটা বিশ্বকাপ না জেতার বেদনা নিয়ে।

বিষয়: ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬ব্রাজিল ফুটবলনেইমার
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।