Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রজার মিলাকে মনে করালেন জার্মানির উনদাভ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৫: ০২
রজার মিলাকে মনে করালেন জার্মানির উনদাভ

রজার মিলাকে নিশ্চয়ই ভুলে যাননি ফুটবলপ্রেমীরা। ১৯৯০ বিশ্বকাপের বিস্ময় ছিল ক্যামেরুন দলটি। প্রথম ম্যাচেই ম্যারাডোনার আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়েছিল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে খেলেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

Advertisement
Advertisement
Advertisement

সেই ক্যামেরুনেরই এক ৩৮ বছর বয়সী ফুটবলার ছিলেন ১৯৯০ বিশ্বকাপের অন্যতম বড় তারকা—রজার মিলা। তিনি পুরো ৯০ মিনিট মাঠে থাকতেন না। কিন্তু বদলি হিসেবে নেমেই ইতিহাস গড়েছিলেন মিলা। কলম্বিয়ার বিপক্ষে তার জোড়া গোলেই ক্যামেরুন পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপে বদলি নেমে গোল করেছিলেন ৪টি, অ্যাসিস্ট একটি। বদলি নেমে একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ততার রেকর্ডটি ৩৬ বছর ধরে আছে ক্যামেরুন তারকার দখলেই। কাল আইভরি কোস্টের বিপক্ষে জোড়া গোলে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন জার্মানির দানিজ উনদাভ। এবারের বিশ্বকাপে ৩ গোল ও ২ অ্যাসিস্ট তার।

আরও কয়েকটি রেকর্ড ভাগ বসিয়েছেন উনদাভ। জার্মান এই ফুটবলার বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ ফুটবলার যিনি বদলি নেমে দলের হয়ে সমতাসূচক ও জয়সূচক গোল করলেন।

Advertisement
Advertisement
Advertisement
১৯৯০ বিশ্বকাপে রজার মিলা। ছবি: সংগৃহীত
১৯৯০ বিশ্বকাপে রজার মিলা। ছবি: সংগৃহীত

এখানেই শেষ নয়। কাল আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের ৯৪তম মিনিটে গোল করে একটি জার্মান রেকর্ডের অংশীদার হয়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে টনি ক্রুস যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এক ফ্রি কিকে জার্মানিকে এনে দিয়েছিলেন জয়। এই রেকর্ডে অবশ্য উনদাভ ক্রুসের পেছনেই আছেন।

বদলি হিসেবে নেমে একাধিক গোল করা তৃতীয় জার্মান ফুটবলার তিনি। এর আগে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই ৭–১ ম্যাচে আন্দ্রে শ্রুলে বদলি নেমে ২ গোল করেছিলেন। কাই হাভার্টজ ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে বদলি নেমে করেছিলেন জোড়া গোল। ফুটবলে জার্মানি ছাড়া বদলি নেমে একাধিক গোল করা খেলোয়াড়ের উদাহরণ দল প্রতি একটির বেশি নেই। ফুটবল ইতিহাসে এমন রেকর্ডই আছে ১২জন ফুটবলারের।

২০১০ বিশ্বকাপে দুই জার্মান ফুটবলার পরপর দুই ম্যাচে জোড়া গোল করেছিলেন। তারা হলেন টমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসা। এবার কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে জোড়া গোল পেলেন উনদাভ।

বিষয়: ফুটবল২০২৬ বিশ্বকাপখেলাআইভরিকোস্টজার্মানিক্যামেরুন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।