চরচা প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আলী রিয়াজ বলেন, ‘‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।’’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘‘রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন। গণতান্ত্রিক উত্তোরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।’’
বিএনপি প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, ‘‘রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে।’’
সংস্কার বিষয়ে আলী রিয়াজ বলেন, ১৮০ দিন সময়ের মধ্য উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে।