
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের ‘ফ্রোজেন এসেট’ বা হিমায়িত সম্পদ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সময় শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা জানান, এই সম্পদ ছাড়ের বিষয়টি সরাসরি হরমুজ প্রণালীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার শর্তের সাথে যুক্ত। যুক্তরাষ্ট্রের সম্মতিতে ছাড় পেতে যাওয়া এই অর্থের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার।
ওয়াশিংটনের এই পদক্ষেপকে আলোচনার ক্ষেত্রে তাদের ‘সতর্ক সদিচ্ছা’ হিসেবে দেখছে তেহরান। তবে হোয়াইট হাউস বলছে, এই তথ্য সঠিক নয়।
এই অর্থ মূলত দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের জ্বালানি তেল বিক্রির বকেয়া। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ আটকে যায়।
এর আগে, সেপ্টেম্বর ২০২৩-এ একটি বন্দি বিনিময় চুক্তির আওতায় এই অর্থ কাতারভিত্তিক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। তবে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর বাইডেন প্রশাসন পুনরায় এই অর্থ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।
ইরানি সূত্রটি জানিয়েছে, এই অর্থ মূলত মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য বরাদ্দ করা হয়েছে। মার্কিন ট্রেজারির তত্ত্বাবধানে এই অর্থ কেবল খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষি পণ্য আমদানির জন্য অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে খরচ করা যাবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।