Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

মোস্তাফিজকে নিয়ে চাপে ভারতীয় বোর্ড?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৫: ২০
মোস্তাফিজকে নিয়ে চাপে ভারতীয় বোর্ড?

মোস্তাফিজুর রহমানকে ‘নিরাপত্তা দিতে না পারার’ অজুহাত দেখিয়ে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাধ্য করা হয়েছে বাংলাদেশি পেসারকে তাদের স্কোয়াড থেকে বাদ দিতে। বিসিসিআই থেকে কেকেআরকে এই নির্দেশ দেওয়া হলেও পুরো বিষয়টি নাকি ভারতীয় বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না। এমনটাই খবর বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে। বিসিসিআই কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিল বসে এই সিদ্ধান্ত নেয়নি বলেও জানা যাচ্ছে। তাহলে এত বড় একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কই হুমকির মুখে পড়ে গেছে, সেই সিদ্ধান্তটা হলো কীভাবে?

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় একটি গণমাধ্যমকে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘এটা কোনো সম্মিলিত সিদ্ধান্ত নয়। এমনকি আমরা মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার খবর জেনেছি গণমাধ্যম থেকে। এ বিষয়ে আমাদের কোনো পরামর্শও নেওয়া হয়নি। শুনছি, এই সিদ্ধান্তটি এসেছে বোর্ডের উচ্চপর্যায় থেকে।’ যে কর্মকর্তা এই কথা বলেছেন, তিনি আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট একজন। তার নাম অবশ্য প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যম।

এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলে তিনি আনুষ্ঠানিক মন্তব্যই করেছেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেকেআরকে জানানো হয়েছে, যদি তারা মোস্তাফিজুর রহমানের বদলি নিতে চায়, সেই অনুমতিও দেওয়া হবে।’

মোস্তাফিজকে বাদ দেওয়া কি বিজেপির ভোটের রাজনীতি?mustafizur

তবে এই সিদ্ধান্ত কোন প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, সে প্রশ্ন তিনি জবাব না দিয়ে এড়িয়ে গেছেন বলেও জানা যাচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে।

Advertisement
Advertisement
Advertisement

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর যে প্রতিক্রিয়া, সেটি মোটামুটি অপ্রত্যাশিতই ভারতীয় বোর্ডের কাছে। সবচেয়ে অপ্রত্যাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া। ভারত হয়তো ভাবতেই পারেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে অনুরোধ করবে। পরের ধাক্কাটি হচ্ছে, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় আইপিএলের টেলিভিশন সম্প্রচারে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি।

সবচেয়ে বড় কথা, মোস্তাফিজকে রাজনৈতিক প্রতিক্রিয়ায় আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটিতে ‘অপরিপক্কতা’র ছাপ সুস্পষ্ট। ব্যাপারটি অনেকটাই পাড়ার ক্রিকেটে কোনো ঝগড়ার জের ধরে কাউকে খেলায় না নেওয়া মতো। ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৫ সালেও সামান্য একটি মন্তব্যের জের ধরে বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত (বাতিল-ই) করেছে। আনুষ্ঠানিকভাবে মুখে কিছু না বললেও ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, কারণ ওই মন্তব্যই। এমন একজন ব্যক্তির জের ধরে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করা হয়েছে, যিনি বাংলাদেশের সরকারি পর্যায়ের কেউ নন।

সম্প্রতি বাংলাদেশের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করার ঘটনাটিকে ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতন হিসেবে অভিহিত করার চেষ্টা করছে। বাংলাদেশে নিন্দার ঝড় ওঠা দিপু হত্যা নিয়ে কেন কোনো কথা বলেননি—মোস্তাফিজের বিরুদ্ধে অভিযোগ এটিই। সে কারণেই মোস্তাফিজ আইপিএল খেলতে ভারতে আসলে তাকে বিমানবন্দরে নামতে দেওয়া হবে না, তিনি খেললে পিচ খুঁড়ে রাখা হবে—এমন সব উগ্র হুমকি শুরু হয়েছিল কয়েকদিন থেকেই। ভারতের কিছু গণমাধ্যমও বিদ্বেষ প্রচারণায় শামিল। কিন্তু শেষ পর্যন্ত মোস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদই দিয়ে দেওয়া হলো, সেটি ভারতীয় ক্রিকেটের জন্য হিতে-বিপরীত ব্যাপারই হয়েছে। এতে ভারতীয় ক্রিকেটের সুনামই ক্ষুন্ন হয়েছে।

মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশmustafiz

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ বিসিবির তরফ থেকে। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়ার বিষয়টিও। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধাবস্থা নেই। যেসব কূটনৈতিক বিরোধ, সেটি দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে নেই। তাই দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করা কিংবা আইপিএল থেকে একজন খেলোয়াড়কে রাজনৈতিক কারণে বাদ দিয়ে দেওয়ার মতো ঘটনার স্বপক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার শক্ত কোনো যুক্তি তুলে ধরার পর্যায়ে নেই। ভারতীয় বোর্ড যুক্তি দিতে পারে, রাজনৈতিক চাপের। কিন্তু সেই চাপের কথা উল্টো সমস্যা তৈরি করছে। এই যে বাংলাদেশ আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে দিতে আইসিসিকে চিঠি দিয়েছে, এটি কিন্তু ওই রাজনৈতিক চাপ ও নিরাপত্তাহীনতার ফাঁক ব্যবহার করেই। একজন খেলোয়াড়কে যদি বিসিসিআই নিরাপত্তা দিতে না পারে, তাহলে বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ দল, বাংলাদেশি কর্মকর্তা ও বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে?

খবরে প্রকাশ, ভারত যেকোনো বিচারেই চাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ভ্যেনু বদলের অবস্থান থেকে সরে আসে। সেজন্য বাংলাদেশ দলকে ‘জেড প্লাস সিকিউরিটি’ বা ‘সরকার প্রধানের নিরাপত্তা’ ব্যবস্থার প্রস্তাব দিতে পারে। তবে বিসিবি নিজেদের অবস্থানে অটল থাকতেই নাকি দৃঢ়প্রতিজ্ঞ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনাতেও নাকি রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি অবশ্য একটা সমাধানে যেতে চাচ্ছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আইসিসির চেয়ারম্যান হিসেবে এ মুহূর্তে দায়িত্ব পালন করছেন জয় শাহ। বিসিসিআইয়ের সাবেক এই সচিব ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। বাংলাদেশ ভ্যেনু বদলের ব্যাপারে আইসিসির কতটুকু সাহানুভূতি পাবে, সেটিও দেখার বিষয়। বাংলাদেশ বোর্ড এখন নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ সরকারের নির্দেশনার বিষয়টিও বড় করেই দেখাবে।

এখন কোথাকার জল কোথায় গড়ায়, সেটি দেখার অপেক্ষাই। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও যে বিভক্ত, সেটা পরিষ্কার।

বিষয়: বাংলাদেশবিসিবিখেলাআইসিসিক্রিকেটআইপিএলভারতমোস্তাফিজুর রহমান
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।