Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

এনআইডি'র ভুল ঘরে বসে সংশোধন করবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ৫৩
এনআইডি'র ভুল ঘরে বসে সংশোধন করবেন যেভাবে

অনেকেই মনে করেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বুঝি শুধুই ভোট দেওয়ার সময় প্রয়োজন হয়। আসলে তা নয়, চাকরির আবেদন, পাসপোর্ট তৈরি, ড্রাইভিং লাইসেন্স তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে এ রকম জীবনের নানা গুরুত্বপূর্ণ কাজে এনআইডির প্রয়োজন হয়। তাই এনআইডিতে ভুল থাকলে নানা ঝক্কির মধ্যে পড়তে হয়। পোহাতে হয় বিভিন্ন ধরনের ভোগান্তি।

Advertisement
Advertisement
Advertisement

এনআইডিতে কোনো ধরনের ভুল থাকলে (যেমন নিজের নামের বানান ভুল, মা বাবার নাম ভুল, ঠিকানা ভুল ইত্যাদি) দ্রুত সংশোধন করে নেওয়াই ভালো। এখন ঘরে বসেই এনআইডির ভুল সংশোধন করা যায়।

এনআইডি সংশোধনের জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপটির নাম NID WALLET। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করুন। এবার যেকোনো ব্রাউজার থেকে এনআইডি সংশোধনের ওয়েবসাটে (https://services.nidw.gov.bd/nid-pub/) প্রবেশ করুন। এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। শুরুতেই ‘রেজিস্ট্রেশন করুন’ অপশনে ক্লিক করুন।

এরপর এনআইডি নম্বর, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, মোবাইল ফোন নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে চলে যান NID WALLET অ্যাপে। এই অ্যাপে প্রবেশ করলে আপনার চেহারা স্ক্যান করার জন্য ‘ফেস স্ক্যান’ অপশন আসবে। ফেস স্ক্যানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল ফোনের ওয়েবক্যাম চালু হয়ে যাবে। চেহারা স্ক্যান করা হয়ে গেলে ‘বিস্তারিত প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

এরপর ‘এডিট’ বাটনে ক্লিক করুন। এবার আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন, সংযোজন অথবা বিয়োজন করুন। তথ্য সংশোধনের পর ‘পরবর্তী’ লেখা বাটনে ক্লিক করুন। এবার পুরনো ও সংশোধিত তথ্য পাশাপাশি দেখতে পাবেন। সংশোধিত তথ্য ঠিক আছে কি না, তা পুরনো তথ্যের সঙ্গে ভালোভাবে যাচাই করে নিন। তথ্য সঠিক থাকলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। এবার আপনার নির্ধারিত ফি দেওয়ার পালা। ভুল তথ্যের ধরন অনুযায়ী আপনাকে ফি দিতে হবে। নাম সংশোধন ফি ভ্যাটসহ ২৩০ টাকা এবং অন্যান্য তথ্য সংশোধন ফি ১১৫ টাকা। উভয় তথ্য সংশোধন ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা, রিইস্যু আবেদন ফি ৩৪৫ টাকা এবং জরুরি ‍রিইস্যুর জন্য ৫৭৫ টাকা দিতে হবে। ব্যাংক বা অনলাইনের মাধ্যমে ফি দেওয়া যায়। ফি দেওয়ার কাজ সম্পন্ন হলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।

দুটি অপশন দেখতে পাবেন—এক. আবেদনের ধরন, দুই. বিতরণের ধরন। আপনার জন্য সঠিক অপশন নির্বাচন করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন। এই পর্যায়ে আপনাকে প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে হবে। আপনি পাবলিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্মনিবন্ধন সনদপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন রকমের ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তবে একাধিক ডকুমেন্ট সাবমিট করতে পারলে ভালো। এখানে আপনি যে ডকুমেন্ট জমা দিতে চান, সেটি সিলেক্ট করে আগে থেকে স্ক্যান বা ছবি তুলে রাখা ডকুমেন্টটি নির্বাচন করুন। এভাবে সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, যা পরবর্তী সময়ে আপনার কাজে আসতে পারে।

এরপর আপনাকে সর্বোচ্চ দুই মাস অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনার মোবাইল ফোনে এনআইডি সংশোধনের আপডেট তথ্য সম্বলিত এসএমএস চলে আসবে। এসএমএস পাওয়ার পর আপনার আবেদনপত্র, পুরোনো পরিচয়পত্র নিয়ে গিয়ে নির্বাচন অফিস থেকে আপনার সংশোধিত পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

বিষয়: পরিচয়পত্রএনআইডিভোটবিয়েচাকরিপাসপোর্ট
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।