Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড স্ট্রাইকারের অদ্ভুত লাল কার্ডের ব্যাখ্যা কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১: ৩৩
আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড স্ট্রাইকারের অদ্ভুত লাল কার্ডের ব্যাখ্যা কী?

প্রথম দেখায় মনে হয়েছিল, রেফারি ভুল করেননি। সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলোর ওপর লিয়ান্দ্রো পারেদেস ফাউল করেছেন ধরে নিয়ে আর্জেন্টিনার মিডফিল্ডারকেই হলুদ কার্ড দেখান রেফারি। কিছুক্ষণ পর তাকে ভিএআর মনিটরে যেতে দেখেই বরং অবাক হতে হলো প্রথমে। না এখানে পেনাল্টি বা গোলের কোনো সিদ্ধান্ত ছিল, না এখানে সরাসরি লাল কার্ডের কোনো ব্যাপার ছিল… এ ক্ষেত্রে রেফারিকে কেন ভিএআর মনিটরে দেখতে বলা হবে ভিএআর মনিটরিং রুম থেকে!

Advertisement
Advertisement
Advertisement

রিপ্লে দেখতেই অবশ্য পরিষ্কার হলো ভিএআর মনিটরে যাওয়ার কারণ – পারেদেস ফাউল করেননি, এমবোলোই বরং ডাইভ দিয়েছেন! তাতেও মাঠের রেফারির ভিএআর মনিটরে যাওয়ার কারণ কী? হলুদ কার্ড নিয়ে তো ভিএআর মাথা ঘামায় না!

এমন যদি মনে হয়ে থাকে ম্যাচ দেখার সময়ে, তবে এই এক্সপ্লেইনার আপনার জন্য।

রেফারি ভিএআর মনিটরে গিয়েছেন ফিফার নতুন নিয়মের কারণে। শেষ পর্যন্ত ফিফার নতুন এই নিয়মে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড়ও হয়ে গেলেন এমবোলো।

Advertisement
Advertisement
Advertisement
আর্জেন্টিনা জিততেই অদ্ভুত রেকর্ড দেখল বিশ্বকাপargentina

কী এই নতুন নিয়ম?

নিয়মটার নাম মিসটেইকেন আইডেনটিটি। এই বছরের ফেব্রুয়ারিতে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়মে কিছু পরিবর্তন এনে এই নিয়মটার আওতা বাড়িয়েছে। নতুন নিয়মটিই এই বিশ্বকাপসহ আরও অনেক টুর্নামেন্টে এরই মধ্যে চালু করা হয়েছে।

এই নিয়ম অনুযায়ী, রেফারি যদি একই দলের বা অন্য দলের ভুল খেলোয়াড়কে লাল বা হলুদ কার্ড দেখিয়েছেন বলে ভিএআর নিশ্চিত হতে পারে, সে ক্ষেত্রে তারা মাঠের রেফারিকে ভিএআর মনিটরে ঘটনাটি আবার দেখে সিদ্ধান্ত নিতে অনুরোধ করবে।

আওতা বেড়েছে, মানে এই নিয়ম আগেও ছিল?

মিসটেইকেন আইডেনটিটি বা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর নিয়ম ২০১৮ সালে ভিএআর চালু হওয়ার সময় থেকেই কার্যকর ছিল। তবে তখন শুধু একই দলের ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হলে ভিএআর এ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারত।

২০১৪ সালে প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে আর্সেনালের অক্সলেইড-চেম্বারলেইনের বদলে কিয়েরান গিবসকে লাল কার্ড দেখানোর ঘটনাটি ভিএআরে মিসটেইকেন আইডেনটিটির নিয়ম রাখতে বাধ্য করেছে বলে অনুমান অনেকের। আর্সেনালের ডাগআউটে আর্সেন ওয়েঙ্গারের ১০০০তম ম্যাচটিতে চেলসির এডেন হ্যাজার্ডের শট ঠেকাতে গিয়ে আর্সেনাল বক্সে অক্সলেইড-চেম্বারলেইনের হাতে বল লাগে। কিন্তু রেফারি আন্দ্রে ম্যারিনার ভুলে অনেকটা কাছাকাছি চেহারার কিয়েরান গিবসকে লাল কার্ড দেখিয়ে দেন। চেম্বারলেইন সেটি রেফারিকে জানালেও ভিএআর না থাকায় তখন সিদ্ধান্ত বদলানো সম্ভব ছিল না ম্যারিনারের পক্ষে।

ইংলিশ মিডিয়ায় অনেক সংবাদের জন্ম দেওয়া সেই ঘটনার জেরে ২০১৮ সালে ভিএআর চালুর সময়ে একই দলের ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয় ভিএআরকে।

তখন শুধু লাল কার্ড, পেনাল্টি, অফসাইড আর মিসটেইকেন আইডেনটিটি – এই চারটি ক্ষেত্রেই হস্তক্ষেপ করার অধিকার ছিল ভিএআরের।

কিন্তু তখন এক দলের খেলোয়াড়ের ফাউল করলেও রেফারি যদি ভুল করে অন্য দলের খেলোয়াড় - যিনি ফাউল করেননি – তাকে হলুদ কার্ড দেখিয়ে দিতেন (যেমনটা আজ পারেদেসকে প্রথমে হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে হয়েছে), সে ঘটনা আর ভিএআর দেখত না।

এই বছরের ফেব্রুয়ারিতে আইএফএবি এখানেই পরিবর্তনটা এনেছে।

তার মানে কি সব হলুদ কার্ডই ভিএআর দেখবে?

না। বাকি সব হলুদ কার্ড এখনো মাঠের রেফারিরই সিদ্ধান্ত। এমনকি ফাউল না করেও কেউ হলুদ কার্ড দেখলে সেখানেও ভিএআর হস্তক্ষেপ করবে না। শুধু তখনই ভিএআর হস্তক্ষেপ করবে, যখন এক দলের খেলোয়াড়ের ফাউলের কারণে অন্য দলের খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হবে, কারণ তখন সেটি মিসটেইকেন আইডেনটিটির আওতায় পড়বে।

আলভারেসের চোখধাঁধানো গোল, রাস্তা খুঁজে পেল বেদিশা আর্জেন্টিনাalvarez

আর্জেন্টিনাই কি প্রথম এই সুবিধা পেল?

না। এবারের বিশ্বকাপে এর আগেও এই নিয়ম কার্যকর হতে দেখা গেছে। গ্রুপ পর্বে প্যারাগুয়ে-যুক্তরাষ্ট্র ম্যাচে প্যারাগুয়ের মিগেল আলমিরন ডাইভ দিলেও রেফারি প্রথমে যুক্তরাষ্ট্রের টিম রিম ফাউল করেছেন ভেবে রিমকে হলুদ কার্ড দেখান। ভিএআর পরে জানায়, রিম ফাউল করেননি, আলমিরনই বরং ফাউল করেছেন ডাইভ দেওয়ার মাধ্যমে। রেফারি ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান, রিমের হলুদ কার্ড বাতিল করে তা দেখানো হয় আলমিরনকে।

একইভাবে আজ আর্জেন্টিনার পারেদেসের হলুদ কার্ড বাতিল করে তা দেখানো হয় এমবোলোকে।

তাহলে এমবোলোর রেকর্ড কীভাবে হলো?

আলমিরন নতুন নিয়মে হলুদ কার্ড দেখা প্রথম খেলোয়াড় হয়েছিলেন, এমবোলো বনে গেছেন নতুন নিয়মে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড়। অবশ্য এমবোলো সরাসরি লাল কার্ড দেখেননি, দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। কারণ এমবোলোর ব্যাপারে ভিএআরে সিদ্ধান্ত বদলানোর ঘটনাটি ঘটেছে ম্যাচের ৭২তম মিনিটে, এর আগে ৪৪তম মিনিটেই প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এমবোলো।

বিষয়: ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬খেলাআর্জেন্টিনাফিফাসুইজারল্যান্ড
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।