Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

রাশোমন সিনেমা থেকে যেভাবে এল ‘রাশোমন ইফেক্ট’

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৪
রাশোমন সিনেমা থেকে যেভাবে এল ‘রাশোমন ইফেক্ট’

‘রাশোমন ইফেক্ট’ কি জানেন তো? একটি মাত্র ঘটনাকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা। একটি ঘটনা যখন ঘটে তখন একেকজন একেকভাবে তা দেখে এবং বর্ণনা করে। একজনের বয়ান আরেকজনের বয়ানের একেবারে বিপরীত ও সাংঘর্ষিকও হতে পারে, এই অবস্থাকেই দর্শন ও মনোবিজ্ঞানে ‘রাশোমন ইফেক্ট’ বলে। শুনে অবাক হবেন, এই কথাটি এসেছে একটি জাপানি সিনেমা থেকে।

Advertisement
Advertisement
Advertisement

‘রাশোমন ইফেক্ট’কে ‘কুরোসাওয়া ইফেক্ট’ও বলা হয়। জাপানের অনবদ্য সিনেমা ‘রাশোমন’ মুক্তি পায় ১৯৫০ সালে। পরিচালক ছিলেন আকিরা কুরোসাওয়া।

সেই সিনেমায় দেখা যায়, একটি খুনের ঘটনা ঘটে। কিন্তু চারজন সাক্ষী চারভাবে সেই ঘটনার বর্ণনা দেয়। দার্শনিক ও মনোবিজ্ঞানীরা বলেন, যেকোনো একটি ঘটনা সম্পর্কে মানুষের ধারণা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ মিথ্যার আশ্রয় না নিলেও—একটি বয়ান থেকে আরেকটির পার্থক্য থাকা ভীষণ সম্ভব। এই বিষয়টিকে বুঝাতেই ‘রাশোমন ইফেক্ট’ টার্মটি ব্যবহার করা হয়।

এবার সিনেমাটি নিয়ে কিছু কথা বলি। কুরোসাওয়া এই ক্ল্যাসিক্যাল সিনেমাটির পরিচালক ও চিত্রনাট্যকার। তার সহ-চিত্রনাট্যকার হিসেবে ছিলেন শিনেবু হাশিমোতো। মূল গল্পটি অবশ্য তাদের লেখা নয়—১৯২২ সালে ছোটগল্পটি লিখেছিলেন রাইউনুসুকে আকুতাগাওয়া। গল্পটি পড়া আর সিনেমারূপে দেখা একদমই আলাদা ব্যাপার। একটি ঘটনা চারজন চারভাবে বলছে, মানে ঘটনার পুনরাবৃত্তি। সেসময় এমন চিত্রনাট্য খুবই নতুন ও দুর্বোধ্য ছিল। সিনেমার গল্পটি বুঝতে পারছিলেন না সিনেমার তিনজন সহকারী পরিচালকও।

Advertisement
Advertisement
Advertisement
বিদেশি সিনেমা, ড্রামা দেখার ‘অপরাধে’ মৃত্যুদণ্ডের হার বেড়েছে উত্তর কোরিয়ায়north korea

শুরুতে কালজয়ী যেকোনো শিল্পকর্মের কপালে যা ঘটে—রাশোমন সিনেমার বেলায়ও তাই ঘটল। তীব্র সমালোচনার মুখে পড়ে, বলা হয় এটি একঘেয়ে ও বিরক্তিকর। জাপানের সেন্সর বোর্ড সিনেমায় চুম্বন দৃশ্য মেনে নেয় ১৯৪৬ সাল থেকে। তারপরও চুম্বন দৃশ্যকে অশ্লীল মনে করত সবাই। রাশোমনে চুম্বনদৃশ্য থাকায় সিনেমাটির গায় অশ্লীলতার সিলও পড়ে যায়।

রাশোমন বিখ্যাত হয় ১৯৫১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে। সেখানে যেতেও অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। খোদ সিনেমার পরিবেশক দাইয়ে ফিল্ম কোম্পানি চায়নি সিনেমাটি ইতালি পাঠানো হোক। অবশেষে রাশোমন ভেনিস চলচ্চিত্র উৎসবে যায় এবং ইতিহাস সৃষ্টি করে। সেই উৎসবে পুরস্কার অর্জন তো করেই, পরের বছর অর্থাৎ ১৯৫২ সালে সেরা ভিনদেশি চলচ্চিত্র হিসেবে পায় একাডেমি অ্যাওয়ার্ড।

শেষ করা যাক আরেকটি তথ্য দিয়ে, এই বিশ্বখ্যাত সিনেমার গল্পটি যার লেখা—সেই রাইউনুসুকে আকুতাগাওয়া ১৯২৭ সালে আত্মহত্যা করেন। শুধু রাশমোন না—তার আরো বেশ কয়েকটি গল্প অবলম্বনে সিনেমা তৈরি হয়েছে।

তথ্যসূত্র: মিডিয়াম, কানাডিয়ান জার্নাল ও কমিউনিকেশন, ব্রিটানিকা এবং দ্য হিন্দু

বিষয়: শিল্পকর্মসিনেমাজাপানসমালোচনা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।