Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

২ সপ্তাহেই মরল ১০ হাজার সারস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২০: ১১
২ সপ্তাহেই মরল ১০ হাজার সারস

দিগন্তজুড়ে সারি সারি পরিযায়ী সারস, এক মনোরম দৃশ্য। কিন্তু পূর্ব ফ্রান্সের লেক ড্যু ডেরের আশপাশের সেই সুন্দর ছবিটা এখন আর নেই। বার্ড ফ্লুর এক ভয়াবহ প্রাদুর্ভাব হাজার হাজার পরিযায়ী সারসের জীবন কেড়ে নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এই মহামারিতে গ্র্যান্ড এস্ট অঞ্চলে প্রায় ৭ থেকে ১০ হাজার সারস মারা গেছে। ফরাসি জীববৈচিত্র্য দপ্তর ওএফবি জানিয়েছে, শুধু লেক ড্যু ডেরের কাছেই ৫ হাজারের বেশি মৃত সারস পাওয়া গেছে। এই এলাকায় প্রতি বছর প্রায় ১ লাখ সারস আসে। তাই পরিস্থিতি খুবই গুরুতর।

ওএফবির কর্মকর্তা ভিসেঁ মতিঁভা বলেন, ‘‘২৬ অক্টোবর থেকে আমাদের এখানে বার্ড ফ্লুর একটি প্রাদুর্ভাব চলছে, যা প্রধানত সারস পাখিদের আক্রান্ত করছে। এই ভাইরাসের কারণে অনেক সারসকে মৃত বা মুমূর্ষু অবস্থায় পাওয়া গেছে। এই ভাইরাস শুধু পাখিদেরই আক্রান্ত করে।’’

বার্ড ফ্লু শুধু আর বন্যপ্রাণীদের মধ্যে সীমাবদ্ধ নেই। লেক থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি পোলট্রি খামারেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। খামারের মালিকেরা জানান, প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ মুরগির মধ্যে সাড়ে ৩ হাজারের বেশি মারা গেছে। মাত্র ৩০০ মুরগি বেঁচে থাকলেও, পরে সেগুলোও মেরে ফেলতে বাধ্য হয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পরিস্থিতি সামলাতে কর্তৃপক্ষ জরুরি দল মোতায়েন করেছে। আক্রান্ত মুরগির খামারে প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে।

ফরাসি জীববৈচিত্র্য দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগে দেখা যায়নি। তবে তারা চেষ্টা করছে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। গত ২১ অক্টোবর থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পোলট্রিকে ঘরের ভেতরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর ভয়াবহ মহামারির পর হাঁসের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়।

ওএফবির বার্ড ফ্লুর সমন্বয়ক লুক প্যালুমবো বলেন, ‘‘পাখিটিকে নিকটতম পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণাগারে নিয়ে যাওয়া হবে। নমুনা সংগ্রহ করে পরে একটি অনুমোদিত গবেষণাগারে পাঠানো হবে। এরপর সেই গবেষণাগারটি ভাইরাসটি বিশ্লেষণ করবে। এরপর নিশ্চিত করতে হবে যে, ভাইরাসের সংক্রমণ এখনও রয়েছে কিনা।’’

যদিও এখন সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু জীববৈচিত্র্য দপ্তরের মতে, নতুন পরিযায়ী পাখি এলে সংক্রমণ আবার বাড়তে পারে। তাই কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ফ্রান্সের এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল, পরিবেশের ভারসাম্য রক্ষায় আরও সচেতন হতে হবে।

বিষয়: ইউরোপবার্ড ফ্লুফ্রান্সপাখি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।