Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে বিজয়ী হবেন রানারআপ?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৮: ৫৪
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে বিজয়ী হবেন রানারআপ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে আসনটিতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে কি না তা নিয়ে নতুন রাজনৈতিক ও আইনি প্রশ্ন সামনে এসেছে। তবে নির্বাচন কমিশন (ইসি) ও আইন কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের এই রায় দেন।

চট্টগ্রাম-৪ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আসলাম চৌধুরী। আর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

আইনি বিশ্লেষকদের মতে, সর্বোচ্চ ভোট পাওয়া কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার নজির রয়েছে। তবে এই মামলার ক্ষেত্রে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সুনির্দিষ্ট কী নির্দেশনা আসে, তার ওপরই নির্ভর করবে নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ।

Advertisement
Advertisement
Advertisement
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন নাCourt

আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি জানানো হলেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করা হলে কমিশনও তা বৈধ রাখে। কমিশনের যুক্তি ছিল—আসলাম চৌধুরী মূল ঋণগ্রহীতা নন, বরং ঋণের জামিনদার।

আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘‘আপিল মঞ্জুর হওয়ার অর্থ হলো আসলাম চৌধুরী শুরু থেকেই নির্বাচনের অযোগ্য ছিলেন এবং তার প্রার্থিতা বাতিল হয়েছে।’’ তিনি দাবি করেন, ইসি ঋণের জামিনদারের দায় সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছিল। আপিল বিভাগ স্পষ্ট করেছেন যে, ঋণের জামিনদারের দায়ও মূল ঋণগ্রহীতার সমান।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘‘আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় না দেখে এর আইনি পরিণতি সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা উচিত হবে না।’’ তিনি আরও যোগ করেন, এই পরিস্থিতিতে জনগণের ভোটের পূর্ণ প্রতিফলন হয়তো হয়নি। পরিস্থিতি অনুযায়ী এই আসনে আবারও জনগণকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে (উপ-নির্বাচন)।

নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘এই মামলার মূল বিষয় ছিল মনোনয়নপত্র দাখিলের সময় তার আইনগত অবস্থান। ভবিষ্যতে আইনি অযোগ্যতা কেটে গেলে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে তার কোনো বাধা থাকবে না।’’

ছবি: বাসস
ছবি: বাসস

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আদালতের পূর্ণাঙ্গ রায়ে যে নির্দেশনা থাকবে, কমিশন অক্ষরে অক্ষরে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘‘আদালত যদি পুনর্নির্বাচনের নির্দেশ দেন, তাহলে নতুন তফসিল ঘোষণা করা হবে। আর যদি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণার নির্দেশ থাকে, তবে সেই অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।’’

আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘‘আপিল মঞ্জুর হওয়ার অর্থ হলো আসলাম চৌধুরী শুরু থেকেই নির্বাচনের অযোগ্য ছিলেন এবং তার প্রার্থিতা বাতিল হয়েছে।’’ তিনি দাবি করেন, ইসি ঋণের জামিনদারের দায় সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছিল। আপিল বিভাগ স্পষ্ট করেছেন যে, ঋণের জামিনদারের দায়ও মূল ঋণগ্রহীতার সমান।

আইনজীবী শিশির মনির আরও বলেন, ‘‘ইলেকশন ট্রাইব্যুনাল সাধারণত গেজেট প্রকাশের ৪৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়। কিন্তু এই মামলায় আপিল বিভাগের পূর্ববর্তী আদেশে গেজেট প্রকাশই স্থগিত ছিল। তাই এখন নির্বাচন কমিশন কীভাবে গেজেট প্রকাশ করবে, তা পূর্ণাঙ্গ রায় দেখার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’’

বিষয়: রাজনীতিজামায়াতবিএনপিনির্বাচনজাতীয় সংসদভোট
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।