Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের উপদেষ্টা কমিটি ঘোষণা

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২০: ২৫
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের উপদেষ্টা কমিটি ঘোষণা
ছবি: রফিক আহমদ খান

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহৎ ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ২০২৬–২৭ মেয়াদের নতুন উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষাবিদ, কমিউনিটি নেতা, গণমাধ্যমকর্মী ও সংগঠনের সাবেক নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ উপদেষ্টা কমিটি সংগঠনের কার্যক্রমে অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ ও কৌশলগত দিকনির্দেশনা দেবে।

নতুন উপদেষ্টা কমিটিতে একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শামস ফরুক আহমেদ ও অধ্যাপক ড. মো. নূর আলম।

কমিউনিটি উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. জসিম উদ্দিন, শাখাওয়াত হক জোসেফ, সিআইপি মো. শাহাব উদ্দিন ও মোহাম্মদ জাকারিয়া।

Advertisement
Advertisement
Advertisement

মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল ইসলাম রতন।

সংগঠনের সাবেক নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে 'নেতৃত্- উপদেষ্টা' হিসেবে রাখা হয়েছে সাবেক নেতৃবৃন্দকে।

এ তালিকায় রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ মিনহাজ। এ ছাড়া, সাবেক সভাপতিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, ইব্রাহিম হক চৌধুরী, মোহাম্মদ আলামিন সরকার, শাহ আহমেদ রেজা ও আসাদুল্লাহ আল গালিব রাব্বি।

মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের নতুন কমিটিUniversiti Putra Malaysia_11zon

বিএসওএম জানিয়েছে, নতুন উপদেষ্টা কমিটি সংগঠনের নীতিগত ও কৌশলগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম, কমিউনিটি সম্পৃক্ততা ও কল্যাণমূলক উদ্যোগকে আরও কার্যকর করতে উপদেষ্টাদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, উপদেষ্টা কমিটি তাদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। তারা বছরের পর বছর ধরে বিএসওএমকে গড়ে তুলেছেন। তাদের দিকনির্দেশনা সততা, উদ্দেশ্য ও দূরদৃষ্টি নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিএসওএম ২০১৪ সালে যাত্রা শুরু করে এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি অরাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন, ক্রীড়া, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক-কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।

বিষয়: উপদেষ্টাকমিটিশিক্ষার্থীমালয়েশিয়াবাংলাদেশিসংগঠন
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।