Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

আগুনের বয়স আসলে কত?

রিতু চক্রবর্ত্তী

রিতু চক্রবর্ত্তী

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ২০
আগুনের বয়স আসলে কত?

আমরা এতদিন জানতাম আগুনের আবিষ্কার হয় উত্তর ফ্রান্সে আজ থেকে ৫০ হাজার বছর আগে। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষক দল বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্যমতে, আগুন বশে এসেছে প্রায় ৪ লাখ বছর আগে!

Advertisement
Advertisement
Advertisement

এই আবিষ্কারকে গবেষকরা অভিহিত করছেন ‘যুগান্তকারী’ হিসেবে। তারা বলছেন, ৪ লাখ বছর আগে আগুন বশে এনেছিল আধুনিক মানুষের নিকটাত্মীয় প্রজাতি নিয়ান্ডারথাল’রা। তারাই আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল বলে দাবি করা হচ্ছে।  

প্রায় দুই দশক ধরে নিজের সহকর্মীদের নিয়ে ব্রিটেনের সাফোকের বার্নহামের একটি প্রত্নতাত্ত্বিক খননস্থলে কাজ করছেন সায়মন পারফিট। তাদের খননে সিংহের, বিভারের (ইঁদুরের মতো দেখতে এক ধরনের প্রানী), এমনকি বানরের জীবাশ্মও মিলেছে। তবে এবার যে আবিষ্কারটি মানব বিবর্তনের ইতিহাস বদলে দিতে চলেছে, তা হলো—মাত্র দুই সেন্টিমিটারের পাথরের দুটি ক্ষুদ্র অংশ!

চাঁদ নিয়ে চীনা বিজ্ঞানীদের নতুন আবিষ্কারচাঁদ

৪০০,০০০ বছর পুরোনো ক্যাম্পফায়ারের চুল্লির সাথে এই খণ্ডগুলো পাওয়া গেছে। এগুলো পাইরাইট নামে পরিচিত। গবেষকেরা বলছেন, এই টুকরোগুলো প্রমাণ করে যে এই আগুন কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি ইচ্ছে করেই জ্বালানো ও রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। সময়ের হিসাবে সেও প্রায় বরফ যুগের কথা। এর অর্থ হলো, তখন থেকেই বর্তমানের মানুষের পূর্বপুরুষেরা ঠান্ডা থেকে বাঁচতে আগুন ব্যবহার করত।

Advertisement
Advertisement
Advertisement

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের মানব বিবর্তন গবেষণা টিমের একজন জ্যেষ্ঠ গবেষক সায়মন পারফিট। পাইরাইটের খণ্ডগুলো যখন পাওয়া যায়, সেই মুহূর্তে তিনি সেখানে উপস্থিত ছিলেন। সায়মন বলেন, “আমরা যখনই পাইরাইটটি দেখলাম, তখনই বুঝতে পারলাম যে আমরা অসাধারণ কিছু খুঁজে পেয়েছি। কারণ এই ভূ-প্রকৃতিতে পাইরাইট প্রাকৃতিকভাবে পাওয়া যায় না। এর উপস্থিতিই প্রমাণ করে যে ইচ্ছামতো আগুন তৈরি করার ক্ষমতা তখনকার মানুষের ছিল। এই পাইরাইটটি ছিল মূলত কোনো আগুন জ্বালার যন্ত্রের একটা অংশ।”

ইচ্ছাকৃতভাবে আগুন তৈরির প্রমাণ প্রত্নতাত্ত্বিক রেকর্ডে খুব কমই সংরক্ষিত থাকে। কারণ ছাই সহজে ছড়িয়ে যায়, কাঠকয়লা পচে যায় এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে পলি ক্ষয়প্রাপ্ত হতে পারে।

তবে এই দগ্ধ পলি প্রাচীন পুকুরের পলির মধ্যে সিল করা অবস্থায় ছিল। বিজ্ঞানীরা এই পলি পরীক্ষা–নিরীক্ষা করে আদিম মানুষ কীভাবে স্থানটি ব্যবহার করত, তা বোঝার চেষ্টা করেছেন। গবেষকরা বলছেন, মানব সভ্যতার বিবর্তনে এই ঘটনার যথেষ্ট প্রভাব রয়েছে।

বিশ্লেষকদের মতে, আগুন আদিম জনগোষ্ঠীকে শীতল পরিবেশে টিকে থাকতে, হিংস্র প্রানীদের ভয় দেখাতে এবং খাবার রান্না করতে সাহায্য করত। রান্না করা হলে উদ্ভিদের মূল ও কন্দের বিষাক্ত অংশ এবং মাংসে থাকা রোগজীবাণু ধ্বংস হয়, যা হজমের উন্নতি ঘটায়। আবার এই প্রক্রিয়া আকারে বড় মস্তিষ্কের বিকাশেও সহায়তা করে।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মানব বিবর্তন বিশেষজ্ঞ ক্রিস স্ট্রিংগার বলছেন, ব্রিটেন ও স্পেনের জীবাশ্মগুলো থেকে বোঝা যায় যে বার্নহামের বাসিন্দারা ছিল আদি নিয়ান্ডারথাল।

নিয়ান্ডারথাল আধুনিক মানুষের একটি বিলুপ্ত ও নিকটাত্মীয় প্রজাতি যারা প্রায় ৪ লাখ থেকে ৪০ হাজার বছর আগে ইউরোপ ও এশিয়ায় বসবাস করত। তারা তাদের পেশীবহুল গঠন, বড় মাথা, বিশাল নাক ও বুদ্ধিমত্তার কারণে মানব বিবর্তনে উল্লেখযোগ্য হয়ে আছে।

বিজ্ঞানীরা ধারণা করছেন, ওই সময়ে আগুনের ব্যবহার তাদের সামাজিক জীবনেও প্রভাব রেখেছিল। তারা হয়তো চুলার চারপাশে সন্ধ্যায় জমায়েত হওয়ার পরিকল্পনা, গল্প বলা ও দলগত সম্পর্ক জোরদার করার জন্য সময় দিত। এ ধরনের কাজ আবার ভাষা ও আরও সংগঠিত সমাজের বিকাশে অগ্রণী ভূমিকা রাখে।

মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্র খুঁজে পাওয়ার দাবি নাসারPOP III Stars

প্রত্নতাত্ত্বিকরা বলছেন, বার্নহামের ওই এলাকাটি প্রায় ৫ থেকে ৪ লাখ বছর আগেকার এশিয়া ও ইউরোপের সাথে মানানসই। সেই সময়েই আদিম মানুষের মস্তিষ্কের আকার আধুনিক মানুষের মস্তিষ্কের কাছাকাছি আসতে শুরু করে।

ব্রিটিশ মিউজিয়ামের প্যালিওলিথিক সংগ্রহের কিউরেটর নিক অ্যাশটন এটিকে তার দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার’ হিসেবে দাবি করেছেন।

৪ লাখ বছর আগে মানুষের আদি প্রজাতি আগুনের ব্যবহার শুরু করেছিল—এমন তথ্য প্রত্নতাত্ত্বিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তখন থেকেই মানব সভ্যতা সামনে এগিয়ে গেছে। আলোর জন্য বজ্রপাত ও দাবানলের ওপর নির্ভর করা বন্ধ করে আলোর উৎসের ওপর নিয়ন্ত্রণ এলো ক্রমে।

সাধারণত আগুনের আবিষ্কারকে মানুষের প্রকৃতির মর্জির ওপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার লক্ষণ হিসেবে দেখা হয়। এরপর ধীরে ধীরে প্রকৃতিকে বশে আনার নেশায় মজে মানুষ। এখন সেই আগুনের আবিষ্কার নিয়েই নতুন তথ্য চলে এসেছে। চলমান গবেষণায় হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্যও মিলবে ক্রমে। তাতে শেষে মানব সভ্যতার ইতিহাসই পুরো বদলে যায় কিনা, কে জানে!

তথ্যসূত্র: ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, বিবিসি, দ্য হিউম্যান জার্নি ও এনডিটিভি

বিষয়: আগুনব্রিটেনবিজ্ঞানতাপমাত্রাগবেষণা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।