চরচা ডেস্ক

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহসিন হাবিব চৌধুরী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী ১ আগস্ট থেকে তার এই নিয়োগ ৫ বছরের জন্য কার্যকর হবে। তিনি বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে যোগদানের পর থেকে তিনি বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অন্যদিকে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরী আগামী ২ বছরের জন্য কোম্পানিটির এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ, কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস, নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের দায়িত্বে থাকবেন। তিনি ২০০৮ সাল থেকে এই পদে সফলভাবে দায়িত্ব পালন করছেন, তিনি আগামী ১ আগস্ট থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
এই নতুন নিয়োগসমূহ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের ওপর নির্ভরশীল থাকবে।

চুক্তিতে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। অন্যদিকে, আকিজ রিসোর্স-এর পক্ষে স্বাক্ষর করেন রিপ্রেজেনটেটিভ ডিরেক্টর ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি জনাব মো. রুহুল ইসলাম।

এই চুক্তির মূল লক্ষ্য হলো ব্যক্তিগত পর্যায়ে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য অটো লোন বা গাড়ি ঋণ প্রক্রিয়াকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। চুক্তির আওতায় ব্যাংক এশিয়া থেকে প্রোটন ব্র্যান্ডের গাড়ি ক্রয়ের জন্য গ্রাহকরা সুবিধাজনক অটো লোন সুবিধা পাবেন।