ads

চীনা বিনিয়োগ ত্বরান্বিত করতে এমটিবি ও ওসিএআইবি সমঝোতা স্মারক স্বাক্ষর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চীনা বিনিয়োগ ত্বরান্বিত করতে এমটিবি ও ওসিএআইবি সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার গুলশানে অবস্থিত এমটিবি’র করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ওসিএআইবির প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই সি চ্যাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতার আওতায় এমটিবির ‘চায়না ডেস্ক’-এর মাধ্যমে ওসিএআইবি এর সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিবেদিত ও পরামর্শভিত্তিক বিভিন্ন ব্যাংকিং সমাধান দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক, এমএনসি ব্যাংকিং বিভাগের প্রধান ইন্তেখাব আলম জিলানী, হোলসেল ব্যাংকিং বিভাগের ক্লাস্টার প্রধান মাসরু হোসেন।

অন্যদিকে ওসিএআইবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট ফেলিক্স ওয়াই সি চ্যাং, ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ভিভিয়ান হুয়াং, ডেপুটি সেক্রেটারি জেনারেল লি তাই পেং।

সম্পর্কিত