Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
বিরতিতে ব্রাজিল ০ : ০ নরওয়ে

নরওয়ে এমন কিছু দেখেনি এই বিশ্বকাপে, ব্রাজিল দেখেনি ৪০ বছরে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩: ০৬
নরওয়ে এমন কিছু দেখেনি এই বিশ্বকাপে, ব্রাজিল দেখেনি ৪০ বছরে

ম্যাচে দুই দল মিলিয়ে প্রথম বৈধ শটটা হয়েছে ৩৪ মিনিট ৫৮ সেকেন্ডে। পুরো অর্ধে দুই দলের পোস্টে শট মোটে ৪টি।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচ না দেখে থাকলে এতটুকু পড়ে যে কারও মনে হবে, কী বিরক্তিকর এক ম্যাচই না জানি হয়েছে!

বিরতির আগে গোল না দেখা ব্রাজিল-নরওয়ে ম্যাচে আজ একেবারে আহামরিও হয়তো কিছু হয়নি, দুই বক্সে ঘটনার সংখ্যা একেবারে আঙুলে গোনার মতো। কিন্তু যে অল্প কিছু ঘটনা ঘটেছে, তাতেই ইতিহাসের বই উল্টেপাল্টে দেখতে হচ্ছে।

কী ঘটেছে? ব্রাজিল পেনাল্টি মিস করেছে! ম্যাচের দশম মিনিটেই নরওয়ে বক্সে ব্রাজিল স্ট্রাইকার মাতেউস কুনিয়াকে ফাউল করেন নরওয়ে ডিফেন্ডার আয়ের। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান। প্রায় তিন মিনিট সময় পার করার পর নেওয়া পেনাল্টিতে খুব বাজে শট নিলেন ব্রাজিল মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস, বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সহজেই শটটা ঠেকিয়ে দেন নরওয়ে গোলকিপার নিলান্ড।

Advertisement
Advertisement
Advertisement

তাতে ইতিহাসের বই উল্টেপাল্টে দেখার দরকার পড়ছে কেন? কারণ, বিশ্বকাপে টাইব্রেকারের বাইরে ম্যাচের কোনো অংশ ব্রাজিল পেনাল্টি মিস করেছে – এমন কিছু দেখতে হলে আপনাকে ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্স-ব্রাজিল ম্যাচে জিকোর পেনাল্টি মিসে ফিরতে হবে।

ম্যাচে অবশ্য এর আগে নরওয়েই বল ব্রাজিলের জালে জড়িয়েছিল। ৩ মিনিটে ডানদিক ধরে সরলথ বল নিয়ে ঢুকে কাটব্যাক করেন, বক্সে ঢুকে দারুণ শটে বল জালে জড়ান নরওয়ে মিডফিল্ডার বের্গ। কিন্তু রেফারি জানিয়ে দেন, সরলথ আগেই অফসাইডে ছিলেন। গোল বাতিল।

মাঝে দুই দল পাল্টা আক্রমণে প্রতিপক্ষ বক্স পর্যন্ত ওঠার পথে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়েছে, কিন্ত প্রতিপক্ষ বক্সে গিয়ে খেই হারিয়েছে। এদিকে ভিনিসিয়ুস আর ওদিকে আন্তোনিও নুসা গতি আর ড্রিবলিং দেখিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। ৩৫তম মিনিটে অবশেষে ওডেগার্ডের শট ম্যাচকে কোনো বৈধ শট দেখতে না পাওয়ার যন্ত্রণা দেয়, যদিও শটটা সাইডপোস্টে লেগেছে।

দুই মিনিট পর হালান্ড লাফিয়ে ওঠা বলে পা ছুঁইয়ে ব্রাজিল গোলকিপার আলিসনকে ফাঁকি দিতে চেয়েছিলেন। যোগ করা সময়ে প্রথমে ওডেগার্ডের শট ঠেকালেন আলিসন, উল্টোদিকে মার্তিনেল্লি বলে পা ছোঁয়াতে পারলেই ব্রাজিলের পাল্টা আক্রমণ পূর্ণতা পেত।

বিরতির আগ পর্যন্ত অবশ্য হিসেব উল্টেপাল্টে দেওয়া ফুটবলই চোখে পড়েছে। ব্রাজিল শট বেশি নিয়েছে (৫টি, নরওয়ের ৪টি), কিন্তু বলের দখল ৬৪% সময়ে ছিল নরওয়ের হাতেই। হয়তো নিউ জার্সি স্টেডিয়ামে প্রচণ্ড গরমে নরওয়েকে বলের দখল দিয়ে পাল্টা আক্রমণে ওঠাই ছিল ব্রাজিল কোচ আনচেলত্তির ট্যাকটিকস।

তবে বলের দখল নিয়েও নরওয়ে কিছু করতে পারেনি। ব্রাজিল যেখানে ৪০ বছর পুরোনো ব্যথা সইছে পেনাল্টি মিস করে, নরওয়ে এই বিশ্বকাপে পঞ্চম ম্যাচে এসে প্রথমবার বিরতির আগে গোল পেল না।

বিষয়: নরওয়েব্রাজিল ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।