চরচা ডেস্ক

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর উদ্যোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাকাল্টি রিসার্চ ডে ২০২৬’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতি জোরদার এবং শিক্ষকদের গবেষণা অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং বিআইডিএস মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক। তারা বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সমাপনী বক্তব্য দেন আইআরটি পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর।
এই আয়োজনের মাধ্যমে সাউথইস্ট ইউনিভার্সিটির গবেষণায় অঙ্গীকার, শিক্ষকদের অবদান এবং আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে।