
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
অটিজম শিশুদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে ডিবিএল সিরামিকস। ‘ডিজাইনড ফর লাইফ’ ধারণা থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন এবং বিশ্বের প্রথম অটিজম-ফ্রেন্ডলি টাইলস ‘নিউরোটাইলস’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত হলেও তাদের বাসা বা স্কুলের পরিবেশ এদের উপযোগী করে ডিজাইন করা হয় না। এই বাস্তবতা বিবেচনায় ডিবিএল সিরামিকস ছয় মাসের গবেষণার মাধ্যমে শিশুদের জন্য উপযোগী রং, শেপ ও টেক্সচার নির্ধারণ করে এই গাইডলাইন তৈরি করেছে।
গবেষণায় দেখা গেছে, অটিজম থাকা শিশুরা হালকা রং, সিম্পল টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নে বেশি স্বস্তি অনুভব করে। এতে তাদের মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং তারা নিজেদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
এই গবেষণায় চিকিৎসক, সাইকোলজিস্ট, শিক্ষক ও ডিজাইনারদের পাশাপাশি কল্যাণী ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন।
ডিবিএল সিরামিকস এই গাইডলাইনটি ওপেন-সোর্স হিসেবে প্রকাশ করেছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। গাইডলাইনটি বিনামূল্যে ডাউনলোডের সুযোগও রাখা হয়েছে: https://neurotiles.dblceramics.com/
প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মো. বায়েজিদ বাশার বলেন, একটি অটিজম থাকা শিশুও যদি নিজের পরিবেশে স্বস্তি অনুভব করে, তবেই এই উদ্যোগ সফল।

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল