
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ২ দশমিক ৮৭ শতাংশ মানুষ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন। এই হিসাব মতে, দেশে প্রায় দেড় লাখ মানুষ অটিজমে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে দেড় হাজার শিশু এই তালিকায় যুক্ত হচ্ছে, যা দৈনিক হিসেবে গড়ে চারজনেরও বেশি।

২০২৬ সালের বিশ্ব অটিজম সচেতনতা দিবসের মূল লক্ষ্য হলো প্রতিটি অটিস্টিক মানুষের জন্মগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা। বর্তমানে বাংলাদেশে প্রতি ১২৫ জনে একজন এবং বিশ্বজুড়ে প্রায় ছয় কোটি ১৮ লক্ষ মানুষ অটিজমে আক্রান্ত, যা দিন দিন বাড়ছে।

গর্ভাবস্থায় প্যারাসিটামল বা টাইলেনল কি অটিজমের ঝুঁকি বাড়ায়? গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছিল। কিন্তু সম্প্রতি গবেষকরা কী বলছেন?

গতবছর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, প্যারাসিটামল ‘ভালো নয়’ এবং গর্ভাবস্থায় নারীদের এটি প্রেসক্রাইব না করারও পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। তবে তার এই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।