
দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।
চরচা ডেস্ক

বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জ, খেলা হবে নগদে’ অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতেছেন।
সম্প্রতি ঢাকার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শাহরিয়ার নাফিজসহ মোট ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে মেগা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নগদের পুরস্কার বিজয়ী শাহরিয়ার নাফিজ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে সরাসরি বাংলাদেশ দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ উপভোগ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে নগদ।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়া়নউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেগা পুরস্কারের পাশাপাশি কুইজ ক্যাম্পেইনে বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএসফাইভ তুলে দেওয়া হয়। এর আগে কুইজ ক্যাম্পেইনে আরও দুজন বিজয়ী ভিডিও গেম কনসোল জিতে নেন।
ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে ‘নগদ গিফট বক্স’ও তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের চাকরিজীবী মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের শিক্ষার্থী মো. ইয়াছিরুজ্জামান মিতুল, মোহাম্মদপুরের প্রকৌশলী মো. মখলেছুর রহমান, বিমান বাংলাদেশের অপারেশনস অফিসার মো. তুহিন রেজা, ঢাকার গৃহিণী ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমান।
পুরস্কার পেয়ে শাহরিয়ার নাফিজ বলেন, “বিদেশের মাটিতে প্রিয় জাতীয় দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারব, এটা আমার কাছে স্বপ্নের মতো! আর অধিনায়ক জামাল ভূঁইয়ার হাত থেকে এই পুরস্কার নেওয়ার মুহূর্তটি সারাজীবন মনে রাখার মতো। ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণে এমন অসাধারণ সুযোগ করে দেওয়ার জন্য নগদ-কে আন্তরিক ধন্যবাদ।”
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “নগদ সবসময়ই গ্রাহকদের আনন্দ ও চাহিদাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। আমরা চেয়েছি বিশ্বকাপের এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতে। বিজয়ী গ্রাহকদের উষ্ণ অভিনন্দন। নগদের সাথেই থাকুন, সামনে আপনাদের জন্য আরও অনেক দারুণ চমক অপেক্ষা করছে।”

দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’
দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু
সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন
মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল