চরচা ডেস্ক

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার গলফ গার্ডেনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা আমানতকারীদের আস্থা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।”
এজিএম-এ ব্যাংকের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এরপর শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক বিষয়ে তাদের মতামত প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান এবং পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম।
বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ১৩৬টি শাখা, ৬৭টি উপশাখা, ১৩০টি এটিএম এবং ২১৪টি এজেন্ট আউটলেট রয়েছে।