২৭ বছর শেষে ২৮ বছরে পা রাখল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় শতভাগ শরীয়াহ্ নীতিমালা অনুসরণের ওপর বিশেষ জোর দেন। একই সাথে পেশাদারিত্বের মান উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষভাগে ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহক কল্যাণ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।