চরচা ডেস্ক

‘অটিজম এবং মানবতা – প্রতিটি জীবনের মূল্য আছে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট-এর সহযোগিতায় সংস্থাটি এই বিশেষ দিনটি পালন করে।
গত বছর চালু হওয়া কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউলটি সফলভাবে সম্পন্ন করার জন্য কেয়ারগিভার, অভিভাবক এবং শিক্ষকদের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের সক্ষমতা আরও জোরদার করতে এবং অর্জিত জ্ঞান ঝালাই করে নিতে একটি সমন্বিত ফলো-আপ সেশনের আয়োজন করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের সহযোগীদের দক্ষ করে তোলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে এই অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও পিএফডিএ-ভিটিসি-এর সিইও মোঃ জসিম উদ্দিন ফেরদৌস এবং প্রিন্সিপাল বেগম নুর জাহান দিপা অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন। এতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, ৯টি জোনের জোনপ্রধান এবং