Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাসের সিদ্ধান্ত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৪: ১৬
কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাসের সিদ্ধান্ত

রাজধানীর অসহনীয় যানজট নিরসন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগরের নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরীর বড় এবং যানজটপ্রবণ এলাকার নামী স্কুলগুলোকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। মন্ত্রী বলেন, “এটি এখনই সবার ওপর বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে না। যেসব প্রতিষ্ঠানের অনলাইন পাঠদানের সক্ষমতা রয়েছে, তাদের নিয়ে আমরা এই ‘ব্লেন্ডেড এডুকেশন’ বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস চলবে। তবে পাঠদানের মাধ্যম হবে ভিন্ন ভিন্ন। নতুন রুটিন অনুযায়ী:

Advertisement
Advertisement
Advertisement

সশরীরে ক্লাস (স্কুলে গিয়ে): শনিবার, সোমবার ও বুধবার।

অনলাইন ক্লাস (বাসা থেকে): রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

সাপ্তাহিক ছুটি: শুক্রবার।

শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এই পদ্ধতিতে রাজধানীর রাস্তায় শিক্ষার্থীদের যাতায়াত অর্ধেক কমে আসবে, যা যানজট নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। একইসঙ্গে পরিবহন জ্বালানি সাশ্রয় হবে এবং শিক্ষার্থীরা প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সময়ে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়: রাজধানীশিক্ষাঅনলাইনশিক্ষামন্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।