চরচা ডেস্ক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে সপ্তাহব্যাপী আয়োজিত ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’-এর পর্দা নেমেছে। আজ সোমবার বিকেলে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।
ফাইনালে মুখোমুখি হয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ৬ষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোর্সের সবুজ দল। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
টুর্নামেন্টের আয়োজক ছিলেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মো. আব্দুল হালিম। তিনি বলেন, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তার অবদান সম্পর্কে পুলিশ সদস্যদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে।
আব্দুল হালিম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে উৎসাহ দিচ্ছেন, তারই ধারাবাহিকতায় এই ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ সদস্যরা যেমন শারীরিকভাবে প্রাণবন্ত হবেন, তেমনি আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদানও স্মরণে রাখবেন।
এই টুর্নামেন্ট বিকেল ৩টায় খেলা শুরু হয়।
ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় ট্রেনিং শাখার সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।