Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

অর্থ কমিটি থেকে সরানো হয়েছে নাজমুলকে, বিসিবি থেকে সরানো যাবে?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৫১
অর্থ কমিটি থেকে সরানো হয়েছে নাজমুলকে, বিসিবি থেকে সরানো যাবে?

বিসিবির পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সোচ্চার দেশের ক্রিকেটাররা। এই পরিচালকের বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ তারা। কাল রাতেই ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছিল বৃহস্পতিবার দুপুরের মধ্যে নাজমুলকে বিসিবি থেকে না সরালে তারা বিপিএলের ম্যাচসহ সব ধরনের ক্রিকেট বর্জন করবে। সে অনুযায়ী প্রথমবারের মতো বিপিএল ম্যাচ বয়কটও করেছেন ক্রিকেটাররা। যদিও বোর্ড নাজমুলকে কারণ–দর্শানোর নোটিশ দিয়েছে, ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটাররা ছিলেন অনড়। কেন তারা ম্যাচ বয়কটে গেছেন, সেটি জানিয়ে দুপুরে করেছেন সংবাদ সম্মেলনও। এমন একটা পরিস্থিতিতে নাজমুলকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বিসিবি।

Advertisement
Advertisement
Advertisement

নাজমুল একজন নির্বাচিত পরিচালক। তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে কিছু আইনি বিষয় জড়িত। তাই নিজে থেকে সরে না গেলে বিসিবির পক্ষে সরিয়ে দেওয়া কঠিনই। তবে প্রক্রিয়ার অংশ হিসেবে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। দুপুরের পর একটি জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

বিসিবির গঠনতন্ত্র বলছে, একজন পরিচালক যদি নিজে থেকে সরে না যান, তাহলে তাকে সরানো যাবে না। একজন পরিচালকের পদ শূন্য হয় কয়েকটি ব্যাপারে—তার মৃত্যু হলে, তিনি মানসিক ভারসাম্য হারালে, গুরুতর কোনো অনৈতিক কারণে আর পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে আর নিজে থেকে পদত্যাগ করলে। নাজমুল নিজে পদত্যাগ করলেই শুধু ক্রিকেটারদের দাবি পূরণ করা সম্ভব।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আজ মিরপুরের মাঠে । ছবি: বিসিবি
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আজ মিরপুরের মাঠে । ছবি: বিসিবি

Advertisement
Advertisement
Advertisement

পরিচালক হওয়ার পর তিনি শুধু অর্থ কমিটির দায়িত্বেই আছেন। সেখান থেকেই তাকে সরানো হয়েছে। শোনা যাচ্ছে, ক্রিকেট বোর্ডে তাকে নিষ্ক্রিয় করে ফেলার প্রক্রিয়া চলছে। তিনি যেন সব ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকেন, সে ব্যবস্থাই করা হচ্ছে। একটি ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে এবারই প্রথম বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন এই নাজমুল।

ক্রিকেট অঙ্গনে খুব পরিচিত মুখ নন নাজমুল। নির্দিষ্ট করে বললে, তামিম ইকবালের একটি বক্তব্যের জের ধরে নিজের ফেসবুকে তামিমকে ‘ভারতের দালাল’ বলে প্রথম আলোচনায় আসেন নাজমুল। তার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হয়। এরপর বিসিবির একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ক্রিকেটারদের নিয়ে আবারও অসৌজন্যমূলক মন্তব্য করেন।

আজ দুপুরে বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। এর আগে, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি বয়কট করেন দুই দলের ক্রিকেটাররা। ২০১২ সালে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিপিএল চালু হওয়ার পর এটাই প্রথম বয়কট হওয়া ম্যাচ। এদিকে আজ সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচটিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে, তাহলে।”

বিষয়: পদত্যাগটি–টোয়েন্টিবিসিবিবয়কটবাংলাদেশ ক্রিকেটবিপিএলনোটিশক্রিকেট
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড