Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

উচ্চশিক্ষায় কেন এশিয়ার দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০: ৫৩
উচ্চশিক্ষায় কেন এশিয়ার দিকে ঝুঁকছে শিক্ষার্থীরা

বিশ্বজুড়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা সাধারণত চোখ রাখে আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার মতো পশ্চিমা দেশগুলোর দিকে। এই "বিগ ফোর" দেশগুলো মেধাবী তরুণ-তরুণীদের শুধু আকর্ষণই করত না, বরং প্রচুর অর্থও উপার্জন করত। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকনোমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে, পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার বিষয়টি। বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বড় দেশগুলো এড়িয়ে চলার প্রবণতা বেড়েছে। ২০২০ সালে যা ছিল প্রায় ৪০%, সেটি এখন কমে ৩৫%–এ দাঁড়িয়েছে। উচ্চশিক্ষা প্রত্যাশী এশীয় শিক্ষার্থীরা এখন ঘরের কাছের গন্তব্যগুলোতেই বেশি আগ্রহী হচ্ছে।

পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকাতে ভিসা ও অভিবাসন আইনে এখন অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা পশ্চিমা দেশ এড়িয়ে অন্য গন্তব্য খোঁজার চেষ্টা করছে। ইকনোমিস্টের প্রতিবেদনে একজন শিক্ষার্থী ইয়াং–এর কথা বলা হয়। তিনি ২০২২ সালে করনেল ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেন। পিএইচডি’র জন্য আমেরিকাকে এড়িয়ে সিঙ্গাপুরকে বেছে নেন তিনি। তার মতে, সিঙ্গাপুরে তাকে "নিয়মিত কাগজপত্র নিয়ে চিন্তা করতে হয় না" এবং তিনি চীনের হুবেইতে থাকা পরিবারেরও কাছাকাছি থাকতে পারছেন।

অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইমন মার্গিনসন বলেন, পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ক্রমাগত উপরে উঠছে। ফলে এখানকার ডিগ্রিগুলোর মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

পশ্চিমা দেশগুলোর তুলনায় এশিয়ার অনেক দেশে পড়াশোনার খরচও উল্লেখযোগ্যভাবে কম। একজন শিক্ষা পরামর্শক এ বিষয়ে ইকনোমিস্ট’কে বলেন, একসময় তার কাছে কেবল 'বিগ ফোর' ঘরানার দেশ নিয়েই জিজ্ঞাসা আসত, কিন্তু এখন তিনি জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া নিয়ে বেশি প্রশ্ন পাচ্ছেন।

বিশ্লেষকেরা বলছেন, কোভিড-১৯ মহামারির সময় অনেক এশীয় শিক্ষার্থী ও অভিভাবক উপলব্ধি করেছেন যে, বাড়ির কাছাকাছি থাকাটা বেশি ভালো। অভিভাবকেরা পশ্চিমা দেশগুলোকে অনিরাপদ ও অপ্রত্যাশিত বলেও মনে করছেন। ব্রিটিশ কাউন্সিলের দেওয়া তথ্য অনুসারে, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে পূর্ব এশিয়ার জনপ্রিয় গন্তব্যগুলোতে এশীয় শিক্ষার্থীদের পরিমাণ প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই আগ্রহকে এশিয়ার দেশগুলো একটি বড় সুযোগ হিসেবে দেখছে। জন্মহার কমে যাওয়ায় অনেক দেশে, যেমন: জাপানে শ্রম ঘাটতি দেখা দিচ্ছে। হিতোৎসুবাশি ইউনিভার্সিটির হিরোশি ওটা বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই শ্রম ঘাটতি মেটাতে সাহায্য করতে পারে।

এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান ২০২৩ সালে বিদেশি শিক্ষার্থী আকর্ষণের জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জাপান ২০২৩ সালে তার আগের বছরের তুলনায় ৩ লাখের বেশি শিক্ষার্থীকে পড়ার সুযোগ দিয়েছে। ২০৩৩ সালের মধ্যে দেশটি এই সংখ্যা ৪ লাখে নিয়ে যেতে চায়। এই দেশগুলো এখন আরও বেশি ইংরেজি ভাষার কোর্স চালু করছে।

অবশ্য চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ভাষা একটি বড় বাধা। বিশেষ করে যারা পড়াশোনার পর স্থানীয় চাকরি পেতে চায়। জাপানে অভিবাসন নিয়ে জনমনে উদ্বেগও বাড়ছে, যেমন চীনা শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে কট্টর-ডানপন্থী দল সানসেইতো আপত্তি প্রকাশ করেছে।

বর্তমানে চীনা শিক্ষার্থীরাই এশিয়ার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশী হিসেবে পড়ছে। অন্যদিকে, ক্যুয়াককোয়ারেলি সাইমন্ডস নামে একটি গবেষণা সংস্থার অনুমান, বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বর্তমানের ৭০ লাখ থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ৮৫ লাখে পৌঁছাতে পারে।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ধীরে হলেও পশ্চিম থেকে সরে এসে পূর্বমুখী হচ্ছে। এশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহীদের ভিড় বাড়ছে। সেটি পশ্চিমা দেশগুলোকে আদৌ পেছনে ফেলতে পারবে কিনা, তা অবশ্য সময়ই বলে দেবে।

বিষয়: বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীএশিয়াআমেরিকাজাপানবিশ্লেষণকোভিড–১৯শিক্ষা
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড