Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাতের কারণ কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৯
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাতের কারণ কী

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত বিরোধের জেরে ফের সংঘাতে ৫ জন নিহত হয়েছে। দেশ দুটির প্রশাসনের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করে এই সংঘাত শুরু হলো কেন? এবার আগে হামলা চালিয়েছে কারা?

Advertisement
Advertisement
Advertisement

গত জুলাই মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করেছিলেন। এবার সংঘাতের পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, আজ সোমবার সীমান্তে বিমান হামলা চালায় থাই প্রশাসন– এমন অভিযোগ কম্বোডিয়ার। যার ফলে চার বেসামরিক নাগরিক নিহত এবং নয় কম্বোডিয়ান আহত হয়েছে বলে জানিয়েছে কম্বডিয়া সরকার। অপরদিকে থাইল্যান্ড দাবি করেছে, এক থাই সেনা নিহত হয়েছেন।

ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকরন্দেজ বালানকুরা বলেন, “থাইল্যান্ডের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সুরক্ষিত না হওয়া পর্যন্ত কম্বোডিয়ার বিরুদ্ধে তাদের সামরিক পদক্ষেপ চলতে থাকবে।”

Advertisement
Advertisement
Advertisement
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাতThailand

মুখপাত্র অভিযোগ করে বলেন, “কম্বোডিয়া দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ‘পদদলিত’ করেছে।”

নতুন সংঘর্ষটি জুলাই মাসে হওয়া পাঁচ দিনের রকেট হামলার পরে সবচেয়ে বড় লড়াই। জুলাই মাসের সংঘাতে ৪৮ জন নিহত এবং ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

নতুন করে অস্থিরতার সঠিক কারণ স্পষ্ট নয়। তবে গত মাস থেকে উত্তেজনা বাড়ছিল। উত্তেজনা বৃদ্ধির মূল কারণ, স্থলমাইনে এক থাই সৈন্য আহত হয়েছিল।

থাইল্যান্ড দাবি করে, কম্বোডিয়া নতুন করে বেশ কিছু স্থলমাইন পুঁতেছিল সীমান্ত এলাকায়। থাইল্যান্ড সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি পুনরায় শুরু করবে না।

কম্বোডিয়া এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কম্বোডিয়ান সামরিক বাহিনী আক্রমণের শিকার হলেও তারা পাল্টা আক্রমণ করেনি। থাইল্যান্ডের ‘নানা উসকানিমূলক কর্মকাণ্ডের’ পরেও তারা যুদ্ধবিরতিকে সম্মান দেখিয়েছিল।

আমেরিকার পুরনো বন্ধু থাইল্যান্ড কী চীনের প্রতি ঝুঁকছে?Thai-China

বিষয়টি নিয়ে থাই বিমান বাহিনী জানিয়েছে, কম্বোডিয়া ভারী অস্ত্রশস্ত্র সীমান্তে জড়ো করেছিল। কম্বোডিয়া যুদ্ধ ইউনিটগুলোকে নতুন অবস্থানে রেখেছিল। এর মূল্যায়নের ভিত্তিতে তারা স্থানীয় সময় ভোরে সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।

থাই বিমান বাহিনীর মতে, এই বিমান হামলার উদ্দেশ্য ছিল পরিস্থিতিকে বাড়তে না দেওয়া এবং কম্বোডিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করা।

সীমান্তে উত্তেজনা শুরুর পরে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে উভয় দেশ।

থাইল্যান্ড সরকার ৩ লাখ ৮০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। অপরদিকে, কম্বোডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওদ্দার মিনচি প্রদেশ থেকে ১ হাজার ১৫৭ পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে।

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনায় আগেরবার সাময়িক বন্ধ করতে সক্ষম হয়েছিলেন ট্রাম্প। তবে প্রশ্নের বিষয়, নতুন এই সামরিক উত্তেজনায় মধ্যস্থতা করার জন্য আমেরিকা কি চালকের আসনে বসবে?

বিষয়: সংঘর্ষহামলাবিমানডোনাল্ড ট্রাম্পথাইল্যান্ডসেনাবাহিনীকম্বোডিয়া
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড