Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বাংলাদেশ কী এখন ‘পানিপথ যুদ্ধের ময়দান’?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৭
বাংলাদেশ কী এখন ‘পানিপথ যুদ্ধের ময়দান’?

বিগত এক দশকে নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ একটি ঈর্ষণীয় অর্থনৈতিক সাফল্যের গল্প রচনা করতে পেরেছে। ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি, তৈরি পোশাক খাতের ওপর ভিত্তি করে রপ্তানিমুখী শিল্পায়ন, সামাজিক সূচকগুলোর উন্নয়ন এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা দেশটিকে এশিয়ার দ্রুততম উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে স্থান করে দিয়েছিল। তবে বিড়ম্বনার বিষয় হলো, এই সাফল্যই আজ বাংলাদেশকে বিশ্ব ও আঞ্চলিক শক্তির উচ্চাকাঙ্ক্ষার প্রতিযোগিতার এক রণক্ষেত্রে পরিণত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউরেশিয়া রিভিউ এক নিবন্ধে বাংলাদেশকে ‘পানিপথ যুদ্ধের ময়দান’ বলছে।

ওই নিবন্ধ লিখেছেন পাকিস্তানি অর্থনীতি বিশ্লেষক শাব্বির এইচ কাজমি। গত ২৫ বছর ধরে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতি বিষয়ে লিখছেন। কাজমি বলছেন, বাংলাদেশের অবস্থা এখন দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পানিপথের মতোই, যেখানে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো বারবার যুদ্ধে লিপ্ত হয়েছে। বাংলাদেশও ক্রমেই প্রভাব বিস্তারের এক রণক্ষেত্রে পরিণত হচ্ছে।

জুলাই

কাজমির মতে, ভারত, আমেরিকা, চীন এবং রাশিয়া প্রত্যেকেই ঢাকায় নিজেদের কৌশলগত সুবিধা নিশ্চিত করার চেষ্টা করেছে। প্রতিটি শক্তিই তাদের নিজস্ব স্বার্থ হাসিল করতে চেয়েছে, কিন্তু কেউই দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়নি।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশে আমেরিকার সরকার পরিবর্তনের উদ্যোগটি শেষ পর্যন্ত সফল হয়েছে। তবে, ওয়াশিংটনের এই তৎপরতা মূলত সংকীর্ণ রাজনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। অতীতেও যখন ওয়াশিংটন বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, সেখানে অর্থনৈতিক পুনর্গঠন কাঠামোর উপস্থিতি থাকলেও, বাংলাদেশের ক্ষেত্রে কোনো দৃশ্যমান পুনরুদ্ধার পরিকল্পনা, স্থিতিশীলতা প্যাকেজ বা বাণিজ্য কর্মসূচি দেখা যাচ্ছে না।

ইউরেশিয়া রিভিউয়ে প্রকাশিত এই নিবন্ধে বলা হয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক রূপরেখা ছাড়া এই শাসন পরিবর্তন শুধু অনিশ্চয়তাকেই বাড়িয়ে তুলেছে।

বাংলাদেশ এখনও ভারতের কাছে কৌশলগত এবং নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মূলত অবকাঠামো কেন্দ্রিক। যেটি আসলে সংযোগ আর সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত। রাশিয়ার ভূমিকা মূলত সীমিত—শুধু লেনদেনভিত্তিক। এসব ছাড়া রাজনৈতিক অচলবস্থার সম্মুখীন হওয়া এই দেশটির জন্য বড় দেশগুলো তেমন কোনো পুনরুদ্ধারমূলক টেকসই এবং জনমুখী কৌশল গ্রহণ করেনি।

সম্প্রতি এক ছাত্রনেতার হত্যাকাণ্ড দেশটিকে অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। ঐতিহাসিকভাবে, বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের মূলে রয়েছে ছাত্র আন্দোলন। আজ তীব্র ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে উদ্ভূত এই অস্থিরতা দীর্ঘায়িত অস্থিরতার ঝুঁকি তৈরি করছে। বিনিয়োগকারীদের আস্থা কমছে, রপ্তানির গতি চাপের মুখে আর অর্থনৈতিক ধারাবাহিকতা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে। এসব বাংলাদেশের জন্য বড় বিড়ম্বনাই।

hadi protest

যে শক্তিগুলো বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য উন্মুখ, তাদের কারওরই অর্থনৈতিক পুনরুদ্ধারের দায়িত্ব নেওয়ার তেমন কোনো আগ্রহ নেই বলেই মনে করছেন কাজমি।

তিনি বলছেন, বাংলাদেশের আর একটি পানিপথ হওয়ার প্রয়োজন নেই, যেখানে ফলাফল নির্ধারিত হয় বাইরের শক্তির দ্বারা আর চড়া মূল্য দিতে হয় স্থানীয় জনগণকে। স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ধারাবাহিকতার ওপর ভিত্তি করে একটি বিশ্বাসযোগ্য পুনরুদ্ধার পরিকল্পনা ছাড়া এই ক্ষমতার লড়াইয়ের জন্য বাংলাদেশের মানুষকে হয়তো আরও চড়া মুল্য দিতে হবে।

বিষয়: রাশিয়াআমেরিকাবাংলাদেশরাজনীতিবিদগৃহযুদ্ধবিশ্ব রাজনীতিভূরাজনীতিবাংলাদেশের রাজনীতিপররাষ্ট্র মন্ত্রণালয়বিপ্লবআইন–শৃঙ্খলাবিশ্ব অর্থনীতিরাজনীতিঅভ্যুত্থানচীনভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড