Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ফিফা সভাপতি ইনফান্তিনোর আম গেল, ছালাও যাবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৭: ০৪
ফিফা সভাপতি ইনফান্তিনোর আম গেল, ছালাও যাবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ১৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

১৪৩টি দেশ প্রত্যাখ্যান করায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা গতকাল শনিবার স্থগিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ ঘটনার জেরে ফিফার কাছে নতুন করে স্বচ্ছতার দাবি উঠেছে। আঞ্চলিক ফুটবল কনফেডারেশনগুলো অভিযোগ করেছে, এ প্রস্তাব সম্পর্কে তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এতে তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনা ঘটেছে এমন সময়ে, যখন আগামী মার্চের নির্বাচনে টানা চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়ার দৌড়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। নির্বাচনের মাত্র আট মাস আগে ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ত্ব বাইরের পক্ষের কাছে বিক্রির পরিকল্পনা করা এবং চারিদিকে সমালোচনা ও বিতর্কের মুখে কয়েকদিনের মধ্যেই সে পরিকল্পনা আবার বাতিলও করার পর ইনফান্তিনোর রাজনৈতিক প্রভাব এবং সমর্থন নিয়েও প্রশ্ন উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্বত্বের একটি অংশ বিক্রি নিয়ে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন বিশ্ব ফুটবলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ধরন নিয়ে ক্রমবর্ধমান অস্বস্তিকে সামনে নিয়ে এসেছে। ফুটবল কর্মকর্তারা বলছেন, খেলাটির পরিচালন ব্যবস্থা এবং বাণিজ্যিক ভবিষ্যৎ বদলে দিতে পারে—এমন সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আরও বেশি জবাবদিহি ও কার্যকর তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

Advertisement
Advertisement
Advertisement

এই বিতর্ক এমন সময়ে দেখা দিল, যখন গত এপ্রিলেই ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন, তিনি ফিফা সভাপতির চতুর্থ মেয়াদের জন্য নির্বাচন করবেন। ২০১৬ সালে সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হওয়ার পর তিনি দুবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন এবং ফিফার ওপর তার দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে বলেই ধারণা করা হচ্ছিল।

২০২৭-৩১ মেয়াদের জন্য তার পুনর্নির্বাচিত হওয়া এর আগে প্রায় নিশ্চিত বলে মনে হলেও, রয়টার্সকে বিশেষজ্ঞরা বলেছেন, (বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ত্ব বিক্রির) ব্যর্থ এই প্রস্তাব ঘিরে সৃষ্ট বিতর্ক ফিফার কিছু সদস্যের অসন্তোষ প্রকাশ করে দিয়েছে। এর ফলে আগামী বছর মরক্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসের আগে ইনফান্তিনোর পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

১৪৩ দেশ কেন ফিফা আর ইনফান্তিনোর বিরুদ্ধে, এখানেও ভোটের রাজনীতি?infantino

ক্রীড়া বিপণন বিশ্লেষক বব ডর্ফম্যান বলেন, “তিনি [ইনফান্তিনো] যা করেছেন, তার অনেক ক্ষেত্রেই আত্মকেন্দ্রিক প্রবণতা দেখা গেছে। তার কিছু সিদ্ধান্তে অনেক সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন অসন্তুষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেসব দেশকে দেওয়া হয়েছে, তার কিছু সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ। এখানে রাজনীতির প্রভাব একটু বেশিই পড়েছে।”

বিশেষজ্ঞদের মতে, ইনফান্তিনোর অবস্থানের এত দ্রুত পরিবর্তন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মাত্র দুই সপ্তাহ আগেও তিনি ইতিহাসের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল বিশ্বকাপ উদ্‌যাপন করছিলেন।

কলেজ অব দ্য হোলি ক্রসের ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ ভিক্টর ম্যাথেসন বলেন, “কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান এত দ্রুত বদলে যাওয়ার উদাহরণ কল্পনা করাও কঠিন। মাত্র দুই সপ্তাহ আগেও তিনি যেন সাফল্যের শীর্ষে ছিলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়া মেগা ইভেন্টের নেতৃত্ব দিচ্ছিলেন। আর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তাকে এখন টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে।”

স্বচ্ছতার দাবি

ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ সংস্থাটির বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন ইউনিট গঠন করে, তার প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে সর্বোচ্চ ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য ছিল।

গত মঙ্গলবার ঘোষিত এ পরিকল্পনা দ্রুতই আঞ্চলিক ফুটবল কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়ে। তাদের অভিযোগ, এই পরিকল্পনা বিশ্ব ফুটবলের বাণিজ্যিক কাঠামো পরিবর্তন করতে পারে। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করল ফিফাinfantino

তীব্র সমালোচনার পর ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ‘সতর্কতার সঙ্গে বিবেচনা করার’ পর ফিফা ওই পরিকল্পনা থেকে সরে এসেছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা আজ শনিবার ফিফার পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানান।

শেখ সালমান এক বিবৃতিতে বলেন, তিনি আশা করেন, “বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে, এমন যেকোনো উদ্যোগ যথাসময়ে, স্বচ্ছ ও অর্থবহ উপায়ে কনফেডারেশনগুলো, ফিফা কাউন্সিল, সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন এবং অন্য অংশীজনের সামনে উপস্থাপন ও আলোচনা করা হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সব সময় যথাযথ পরামর্শ, সম্মিলিত সংলাপ এবং আমাদের খেলার প্রতিষ্ঠিত সুশাসন কাঠামোর প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত।”

‘কিছু নীতি কখনোই বদলানো উচিত নয়’

অস্ট্রেলিয়া ফুটবলের চেয়ারম্যান অ্যান্টার আইজ্যাকও একই ধরনের মন্তব্য করেন। তিনি উদ্ভাবনী উদ্যোগের প্রতি সমর্থন জানালেও সুশাসনের মৌলিক নীতিগুলো এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেন।

তিনি বলেন, “ফুটবল কখনো স্থির ছিল না, ভবিষ্যতেও থাকা উচিত নয়।”

তবে তিনি যোগ করেন, “কিছু নীতি কখনোই বদলানো উচিত নয়—সততা, স্বাধীনতা, সুশাসন, স্বচ্ছতা, অর্থবহ পরামর্শ এবং যথাযথ প্রক্রিয়া।”

বিষয়: ফুটবলফিফাফুটবল বিশ্বকাপএশিয়াঅস্ট্রেলিয়ানির্বাচনইউরোপ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড

  • বিশ্বজুড়ে ফিরেছে মূল্যস্ফীতি?

    বিশ্বজুড়ে ফিরেছে মূল্যস্ফীতি?

    ‘সফট ল্যান্ডিং’-এর কথা মনে আছে? আগে বলে নেওয়া দরকার সফট ল্যান্ডিং কী? ‘সফট ল্যান্ডিং’ বলতে বোঝায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নিয়ন্ত্রিত ও ধীরে ধীরে কমিয়ে আনা, যাতে মূল্যস্ফীতি কমে আসে, কিন্তু অর্থনীতিতে মন্দা দেখা না দেয় বা বিপুলসংখ্যক মানুষ চাকরি না হারান।