চরচা ডেস্ক


ইরানের পতাকাবাহী জাহাজে হামলার পর তা জব্দ করেছে আমেরিকা। এর পাল্টা জবাবের ঘোষণাও দিয়েছে ইরান। আমেরিকার চাহিদা অনেক- এই দাবিতে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। তবে কি ফের সংঘাতে জড়াচ্ছে ইরান-আমেরিকা? যুদ্ধবিরতি শেষ না হতেই ফের হামলা-পাল্টা হামলা শুরু হচ্ছে?

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কী? যুদ্ধবিরতি থেকে ফের যুদ্ধের দিকে কি যাচ্ছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ইরানকে রুখতে ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনো ট্রাম্পকার্ড আছে কী? চরচা সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় চরচা সংলাপে এ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা

ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, মনোযোগও আগের চেয়ে অনেক বেশি। কিন্তু ফুটবল–সংশ্লিষ্টদের অকথ্য ভাষায় আক্রমণ করা হচ্ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। সাবেক ফুটবলারদের গালিগালাজ করা হচ্ছে, মতের মিল না হলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং থেকে ফুটবলারদের রক্ষা করতেও ব্যর্থ বাফুফে।