চরচা প্রতিবেদক


পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, পর্তুগালকে প্রথমবার সোনালি ট্রফিটা এনে দেওয়ার শেষ সুযোগ। ইউরো জিতিয়েছেন, নেশনস লিগ জিতিয়েছেন, বিশ্বকাপটা হলেই রোনালদোর ক্যারিয়ার পূর্ণাঙ্গ হয়ে যায়। ৪১ বছর বয়সী রোনালদোই পর্তুগালের গোলের মূল উৎস, কিন্তু সেটাই কি পর্তুগালের মূল সমস্যা?