লাশ

বটিয়াঘাটায় ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার
আশিক রোডের শেষপ্রান্তের একটি প্লটে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

খুলনার যুবকের মরদেহ উদ্ধার, রুমমেটকে খুঁজছে পুলিশ
খুলনার পাইকগাছা পৌরসভার একটি ভাড়া বাড়ি থেকে বিশ্বজিৎ দেয়ারী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার রুমমেট অন্তর সরকারকে খুঁজছে পুলিশ।

চট্টগ্রামে পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন স্থানীয়দের বরাতে বলেন, “মোহাম্মদ ইউসুফ কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং তার মৃগিরোগ ছিল বলে জানা গেছে। তিনি রাতে রিকশায় বা মাজারে ঘুমাতেন এবং ওই পুকুরে নিয়মিত গোসল করতেন। হয়তো গোসল করতে নেমে আর উঠতে পারেননি।”

কিশোরগঞ্জে লাশবাহী নৌকায় ডাকাতি
চামড়াঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইস্কান্দার জানিয়েছেন এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
এ ঘটনায় ২০২১ সালের ১ জুন ময়না মিয়ার দ্বিতীয় স্ত্রী নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর ফাতেমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

ঢামেক মর্গের কুলার বিকল, ছড়িয়ে পড়ছে লাশের গন্ধ
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ব্যবহৃত ৪০ বডির মরচুয়ারীকুলার হঠাৎ বিকল হয়ে পড়ায় লাশ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে। এতে মর্গের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খুলনায় ঘর থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ডক্টর হয়ে ফেরার কথা লাশ হয়ে দেশে ফিরলেন বৃষ্টি
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে ফিরেছে। ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ শনিবার ৯ মে (২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

লিমন ও বৃষ্টির সঙ্গে আসলে কী হয়েছিল?
গত সপ্তাহে নিখোঁজ হয়েছিলেন দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি ও লিমন। শুক্রবার ফ্লোরিডার টাম্পা এলাকার এক সেতু থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। দাবি করা হচ্ছে ফ্লোরিডার পিনেলাস কাউন্টির এক নদীতে পাওয়া খণ্ডিত মরদেহটি বৃষ্টির। কী হয়েছিল লিমন ও বৃষ্টির সঙ্গে?

পল্লবীতে সাবলেট বাসায় শিক্ষিকা ‘খুন’
রাজধানীর পল্লবীতে সাবলেট বাসার দ্বিতীয় তলা থেকে ফিরোজা খানম জোসনা নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে পল্লবীর ১২ নম্বর ডি ব্লকের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজধানীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পুলিশ জাননা, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

বরিশালে জলাশয়ে মিলল ব্যবসায়ীর লাশ
একটি জলাশয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের গলায় রশি পেঁচানো এবং দুই হাত পিছমোড়া করে বাঁধা ছিল।

বরিশালে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
খবর পেয়ে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা একটি নৌকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডি কাজ শুরু করেছে।

লাশ এলে টাকা, না এলে আয় নেই
কমলাপুর রেলস্টেশনে যাওয়া-আসা করতে করতেই ডোম সরদারের সঙ্গে মাসুমের পরিচয় হয়। আড়াই বছর আগের কথা, তখন থেকেই ট্রেনে কাটা পড়া মরদেহ ডোমঘরে আনা, ব্যাগে ভরা এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছেন।

দুই হাসপাতালে আসা অজ্ঞাত লাশের ৩৯% তরুণ-যুবার
গণমাধ্যমে সব অজ্ঞাত লাশের খবর প্রকাশ হয় না। এ কারণে অনেক অজ্ঞাত লাশই তাদের হিসাবের বাইরে রয়ে গেছে। কারণ, রাজধানীর মাত্র দুটি হাসপাতালের তথ্যই চমকে দেওয়ার মতো। শুধু এ দুই হাসপাতালেই বিগত বছরে ৫৩৭টি অজ্ঞাত লাশ এসেছে।

হাতিরঝিলে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই, বোনের মৃত্যু
দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি গতকাল সকালে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়

দিল্লির ভাড়া বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার
ভারতের দিল্লির গ্রেটার নয়ডার বেটা-২ এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় এক বাংলাদেশি তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহরিয়ার নামে ওই তরুণ ভারতে পড়াশোনা করতে গিয়েছিলেন বলে জানা গেছে।

খিলগাঁওয়ে খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার
স্থানীয়রা জানান, সকালে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।

সায়েদাবাদে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
তার পরিচয় সনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়। কিন্তু লাশ পচে যাওয়ায় আঙলের ছাপ নেওয়া যায়নি।



