চরচা প্রতিবেদক


২০২৪ সালের ৩১ জুলাই সারাদেশে কারফিউ। অন্যদিকে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। হাইকোর্টের সামনে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী। ঝুঁকি নিয়ে সেদিন এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন নুসরাত জাহান টুম্পা।