
ড. ইউনূসকে সামনে ঠেলে দায় সারছেন উপদেষ্টারা?
কিচেন কেবিনেট নিয়ে নতুন করে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফলে কিচেন কেবিনেট নিয়ে আলোচনার পালে আবার লেগেছে জোর হাওয়া। মূলত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেনের দেওয়া সাক্ষাৎকারের পর থেকেই এ নিয়ে আলাপ তুঙ্গে ওঠে।




