হাইকমিশন

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন
মাহ্দী আমিন বলেছেন, আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, ঘটনাস্থলে যাচ্ছেন হাইকমিশনার
মৃতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। সবাই একে অপরের আত্মীয়।

সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করা হবে: কেসিসি প্রশাসক
নগরীর প্রতিটি মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, “দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই সবার লক্ষ্য হওয়া উচিৎ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

ফুটবল নিয়ে অভিন্ন উচ্ছ্বাস উদ্যাপন করল বাংলাদেশ ও পাকিস্তান
ইমরান হায়দার ও তাবিথ আউয়াল খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। তারা একমত হন যে, ক্রীড়া সহযোগিতা বাড়লে বিশেষ করে দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে।

ঢাকায় সেমিনারে প্রদর্শিত ভারতের মানচিত্র নিয়ে আপত্তি হাইকমিশন প্রতিনিধির
পূজা কুমারী ঝা বলেন, এখানে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে, তা সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয় বলে আমি মনে করি।

দিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, তিনজনের অবস্থা গুরুতর: হাইকমিশন
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ভারতীয় হাইকমিশনের
পোস্টে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মার্চে দেওয়া তার বেতার ভাষণ জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছিল।

ভিসা বন্ড কী?
সম্প্রতি বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসাপ্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।

চট্টগ্রাম বন্দরে এল ভারতীয় নৌবাহিনীর জাহাজ
বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

‘প্রেসিডেন্ট ট্রাম্পের সীমা নির্ধারণ করে দিচ্ছে ইরান’
নব-নির্বাচিত সরকারের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ চলছে। সরকারের অনেক পদক্ষেপ নিয়ে সমালোচনাও রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। তাকে প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন।

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত
নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনাব ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

‘ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন কঠিন পরীক্ষার মুখে’
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ডয়চে ভেলেকে বলেন, “বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক, যা অনেকটা আইন হীনতার পর্যায়ে পৌঁছেছে। ভারতের বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের সহিংসতাকে তুলনা করা ঢাকার পক্ষ থেকে একটি বড় ধরনের অসততা।”

‘বাংলাদেশকে গ্রাস করছে অভ্যন্তরীণ অস্থিরতা-কূটনৈতিক সংকট’
ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই সংকট ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের সব কনস্যুলার ও ভিসা পরিষেবা বন্ধ ঘোষণা করেছে।

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, দাবি ভারতীয় গণমাধ্যমের
ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় সংবাদ

ভারতের হাইকমিশনারকে ফের তলব
নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে টাঙানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ভারতের প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করল বাংলাদেশ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আসা প্রকাশ করেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মন্তব্য করেন তৌহিদ হোসেন।



