
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো স্তম্ভকে ‘অবজ্ঞা’ করার মতো কোনো পদক্ষেপ ভারত আর নেবে না বলে আশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আজ সোমবার ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সাথে আলোচনার পর তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কিছুটা ‘আশ্বস্ত’ বোধ করছেন। খলিলুর রহমান প্রত্যাশা করেন, “বাংলাদেশের রাষ্ট্রের মূল ভিত্তিগুলোকে আন্ডারমাইন (অবমাননা) করার মতো কোনো কাজ ভারতের পক্ষ থেকে আর হবে না।”
বৈঠকে দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। বিশেষ করে গঙ্গা পানিবণ্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাংলাদেশের জন্য একটি বড় অগ্রাধিকার হিসেবে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া সফরের আমন্ত্রণের বিষয়েও কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, সরকার গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, এই আমন্ত্রণে ‘চেয়ারপারসন’ পদের বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সূক্ষ্ম পার্থক্যটি অনুধাবন করা প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গতকাল বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রেস স্টেটমেন্টের দৃষ্টিভঙ্গি ভারত বুঝতে পেরেছে বলে হাইকমিশনার তাকে নিশ্চিত করেছেন। হাইকমিশনার গতকালের বক্তব্যের প্রেক্ষাপটটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প