Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফুটবল নিয়ে অভিন্ন উচ্ছ্বাস উদ্‌যাপন করল বাংলাদেশ ও পাকিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৪: ০৬
ফুটবল নিয়ে অভিন্ন উচ্ছ্বাস উদ্‌যাপন করল বাংলাদেশ ও পাকিস্তান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশে নিয়োজিত পাকিস্তান হাইকমিশন যৌথভাবে ফুটবলকে ঘিরে দুই দেশের অভিন্ন আগ্রহ ও উচ্ছ্বাস উদ্‌যাপন করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই উচ্ছ্বাস উদযাপন করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাকিস্তানে তৈরি এক হাজার ফুটবল হস্তান্তর করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বমানের ক্রীড়াসামগ্রী, বিশেষ করে উচ্চমানের ফুটবল তৈরির জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলও শিয়ালকোটেই তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

হাইকমিশনার আশা প্রকাশ করেন, এই উচ্চমানের ফুটবলগুলো বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তুলবে।

ইমরান হায়দার ও তাবিথ আউয়াল খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

তারা একমত হন যে, ক্রীড়া সহযোগিতা বাড়লে বিশেষ করে দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে।

অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে বাফুফে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফুটবল উপহারের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসারে এসব ফুটবল দ্রুতই তরুণ খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হবে।

বিষয়: পাকিস্তান২০২৬ বিশ্বকাপফুটবলবাংলাদেশখেলাহাইকমিশনবাফুফে
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক