
বিএনপি নেতা-কর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতা-কর্মীরা এসময় ছিঁড়ে ফেলে রুমিন ফারহানার পুষ্পস্তবক। পরে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার বেদি এবং আশপাশের সড়কগুলোতে আঁকা হচ্ছে আলপনা। তুলির আঁচড়ে যেন ফুটে উঠছে ভাষা শহীদদের আত্মদানের গল্প।

রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশজুড়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুতি চললেও বরিশাল জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই নেই কোনো স্থায়ী শহীদ মিনার।

সারা বছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে কেন্দ্রীয় শহীদ মিনার। জুতা পায়ে দর্শনার্থীরা উঠে যাচ্ছেন মিনারের বেদিতে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজের হাতে তৈরি মিনিয়েচার উপহার সামগ্রী বিক্রি করেন প্রকাশ বড়ুয়া। এসব পণ্য আগে তৈরি করতেন সখের বশে। গত দুই বছর ধরে বিক্রি করছেন।

ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাসে নির্মিত প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত এর (শহীদ মিনার) সংস্কার দাবি জানিয়েছে।

শহীদুল্লাহ কলা ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬৪ সালের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৯৬৭ সালে।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি শিক্ষক সংগঠনের মোর্চার ব্যানারে শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালাচ্ছেন।