Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাবির প্রথম শহীদ মিনার দ্রুত সংস্কারের দাবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৭
রাবির প্রথম শহীদ মিনার দ্রুত সংস্কারের দাবি

ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাসে নির্মিত প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত এর (শহীদ মিনার) সংস্কার দাবি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে নির্মিত এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি (শহীদ মিনার) বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলনের চেতনার প্রথম আনুষ্ঠানিক নিদর্শন হলেও বর্তমানে তার মর্যাদা হারাতে বসেছে।

শহীদুল্লাহ কলা ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারটির নির্মাণকাজ শুরু হয় ১৯৬৪ সালের ২০ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৯৬৭ সালে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এটি (শহীদ মিনার) ধ্বংস করে দিলেও স্বাধীনতার পর পুনর্নির্মাণ করা হয়। তবে বর্তমানে স্মৃতিস্তম্ভটির চারপাশ অপরিষ্কার, রং বিবর্ণ এবং কাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।

শহীদ মিনারটির এমন দুরবস্থায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা বলেন, “রাকসুর প্রথম উদ্যোগ হিসেবে এটি (শহীদ মিনার) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি (শহীদ মিনার) দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার করা জরুরি। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে স্মৃতিস্তম্ভটির পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

ছাত্র ইউনিয়নের রাবি সংসদের কোষাধ্যক্ষ মো. কাওসার আহমেদ বলেন, “শহীদ মিনারটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার কারণেই এমনটি হয়েছে। দ্রুত এর সংস্কারের দাবি জানাচ্ছি আমরা।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজিফা জামান বলেন, এই শহীদ মিনার আমাদের ইতিহাস ও ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। এর এমন অবস্থা আমাদের গভীরভাবে মর্মাহত করে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রিয়াত হোসেন বলেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে এমন ঐতিহাসিক স্থাপনার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আশ্বাস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম বলেন, “আমরা শহীদ মিনারটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত। এটার (শহীদ মিনার) এমন অবস্থা হওয়া কাম্য নয়। আমি নিশ্চিত করছি, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়া হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ইতিহাস সংরক্ষণের জন্য আমরা বদ্ধপরিকর।”

বিষয়: শিক্ষার্থীভাষাসৈনিকরাজশাহী বিশ্ববিদ্যালয়শহীদ মিনার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।