Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৪৩
বরিশালের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশজুড়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুতি চললেও বরিশাল জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই নেই কোনো স্থায়ী শহীদ মিনার।

Advertisement
Advertisement
Advertisement

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় মোট ১ হাজার ৫৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৩৩টি বিদ্যালয়েই নেই কোনো স্থায়ী শহীদ মিনার। অর্থাৎ, মাত্র ১৫৩টি বিদ্যালয়ে স্থায়ী মিনার রয়েছে। পুরো বিভাগের চিত্র আরও হতাশাজনক; বিভাগের ৬ হাজার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১ হাজার ২৮৭টিতে শহীদ মিনার আছে।

স্থায়ী মিনার না থাকায় প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি এলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে কলাগাছ, বাঁশ বা কাঠ দিয়ে অস্থায়ী মিনার তৈরি করে। শ্রদ্ধা নিবেদন শেষে পরদিনই সেসব উপড়ে ফেলা হয়। অনেক ক্ষেত্রে অস্থায়ীভাবে মাটি দিয়ে বেদি তৈরি করে শ্রদ্ধা জানানো হয়, যা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলে না কোমলমতি শিশুদের মনে।

গুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ববি বলেন, ‘‘আমাদের স্কুলে প্রতিবছরই কলাগাছ দিয়ে অস্থায়ী মিনার বানানো হয়। একটি স্থায়ী মিনার থাকলে শিশুরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পেত।’’

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়। তিনি বলেন, ‘‘একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। অথচ আমাদের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যদি ভাষা আন্দোলনের এই মহান প্রতীক অনুপস্থিত থাকে, তবে এর তাৎপর্য কেবল পাঠ্যবইয়ের পাতাতেই সীমাবদ্ধ থেকে যাবে। ব্যবহারিক শিক্ষার অভাব ঘটবে।’’

এ বিষয়ে জানতে চাইলে বরিশালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, ‘‘সরকারের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের। যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো মিনার নেই, সেখানে সুন্দর ও মানসম্মত শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

বিষয়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসভাষা দিবসশ্রদ্ধাঞ্জলিশহীদ মিনারপ্রাথমিক বিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক