মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে
গত ৩০ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।

হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

হত্যা মামলায় আরও ৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিএনপি কর্মী হত্যা: ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক-কর্মকর্তা ফের রিমান্ডে
আজ রোববার তদন্ত কর্মকর্তার পৃথক আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। আদালত মামুনের এক দিনের এবং আফজালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল
আদেশ ঘোষণার পরপরই আসামিপক্ষের কয়েকজন আইনজীবী এজলাসের ভেতরে হট্টগোল শুরু করেন।

হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।

ফ্ল্যাট দখলের অভিযোগ: এমপি গিয়াসের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর আসামিরা বেপরোয়া হয়ে ওঠেন। তারা ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ, ৫ কোটি টাকা চাঁদা দাবি, বাসায় হামলা, ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট এবং গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি করেন।

ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন ফের ৬ দিনের রিমান্ডে
গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ মার্চ আদালত প্রথম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে মামুন খালেদ
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার নির্দেশ দেন মামুন খালেদ।

শহীদ মিনারে রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে
তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে স্বীকারোক্তিতে উঠে এসেছে–খুলনার সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর: রিমান্ডে ১১
এ ঘটনায় গতকাল সোমবার কমপ্লেক্সটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী–লেন এলাকায় হামলার অভিযোগে বিএনপি কর্মী সরোয়ার হোসেন ২০২৪ সালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন পেছাল
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়।

শিক্ষার্থী নির্যাতন: ৪ দিনের রিমান্ডে শারমিন একাডেমির ব্যবস্থাপক
ঢাকার নয়াপল্টন এলাকার শারমিন একাডেমিতে এক শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ওই স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

ফের পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
গত ৬ জানুয়ারি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ ঘটনাটিতে জড়িত থাকার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

হর্ন বাজানো নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা–স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নিরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। তাই এসব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ড হতে পারে ।

ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণে বাদীর নারাজি
শুনানিতে রাষ্ট্রপক্ষ চার্জশিট গ্রহণের পক্ষে মত দিলেও মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তদন্ত প্রতিবেদন নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করে নারাজি আবেদন করেন।

হাদি হত্যা: প্রধান আসামি পালাতে সহযোগিতাকারী দুজন ফের রিমান্ডে
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে ভারতে অবৈধ পথে পালিয়ে যেতে সহায়তা করে ফিলিপ নামের এক ব্যক্তি। সিবিউন ও সঞ্জয় ফিলিপের নেতৃত্বে কার্য পরিচালনা করে।


