Advertisement Banner

শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতে বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ ঘটনা ঘটে।

বিকেল ৩টার পর শিরীন শারমিনকে এজলাসে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা তার দুই দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদেশ ঘোষণার পরপরই আসামিপক্ষের কয়েকজন আইনজীবী এজলাসের ভেতরে হট্টগোল শুরু করেন।

একপর্যায়ে বিচারক আদালতে দায়িত্ব পালনরত সাংবাদিকদের এজলাস কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

ঘটনাস্থলে উপস্থিত স্টার নিউজের স্টাফ রিপোর্টার তসলিম হোসেন রনি বলেন, “আদালতে চলমান বিশৃঙ্খলার মধ্যেই আমরা দায়িত্ব পালন করছিলাম। এসময় হঠাৎ বিচারক ক্ষোভ প্রকাশ করে কর্মরত সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেন। ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।”

সম্পর্কিত