বিএনপির সমাবেশ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস
আনিসুর বলেন, “আমাদের উপজেলা থেকে অনেকগুলো বাস এসেছে। তবে আমরা এক বাসে ৫০ জনের মতো এসেছি। আমরা বুধবার সন্ধ্যার পর রওনা দিয়েছিলাম। ভোরের আগেই ঢাকায় পৌঁছায়। সকালে খুব শীত ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে। এ ছাড়া খাওয়া এবং ওয়াশরুমের বেশি সমস্যা ছিল।”

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই এ ঘটনা বিশ্ব রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে এই খবর।

সংবর্ধনায় শুধু তারেক রহমান বক্তব্য দেবেন: সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ছাড়া আর কেউ বক্তব্য দিবেন না। নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতায়াতে কাঞ্চন ব্রিজ ব্যবহারের।’’

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

২৫ তারিখ দেশে ফিরে যাব: তারেক রহমান
লন্ডন থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

ওসমান হাদিকে গুলি: রিজভী আঙুল তুললেন জামায়াত-শিবিরের দিকে
তবে হাদির ওপর হামলাকারী নিয়ে পুলিশ কমিশনার সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন, তাতে কোনো দলের নাম উল্লেখ করা হয়নি।

সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।



