Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৩০
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যতম আলোচনার বিষয় ছিল-তারেক রহমান কবে দেশে আসবেন। অবশেষে এলো সেই মুহূর্ত। সব আলোচনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

Advertisement
Advertisement
Advertisement

যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর ১১টা ৫৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে উড়োজাহাজটি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই এ ঘটনা বিশ্ব রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে এই খবর।

Advertisement
Advertisement
Advertisement
ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরে আসছেন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান’ শিরোনামে এক প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে দল থেকে ৫০ লাখ সমর্থকের সমাবেশের লক্ষ্য নেওয়া হয়েছে।

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বরtarique rahman

রয়টার্স বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন পরবর্তীতে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ‘বাংলাদেশের বিরোধী নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জানিয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর তাদের নেতা তারেক রহমান দেশে ফিরছে।

আল-জাজিরা আরও বলেছে, শেখ হাসিনার পতনের পর বিএনপি নতুন করে গতি ফিরে পেয়েছে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

‘দেশের স্থিতিশীলতার জন্য তারেক রহমানের দেশে আসা জরুরি’nasir uddin 3

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্ব নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম ‘দেশে ফিরছেন খালেদার ছেলে তারেক রহমান: ফিরে দেখা নির্বাসন’।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

এনডিটিভি বলছে, প্রায় ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তাকে স্বাগত জানাতে ৫০ লাখ মানুষের বিশাল সমাবেশ আয়োজন প্রস্তুতি নিয়েছে তার দল বিএনপি।

পাকিস্তানের সংবাদমাদ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের শাসক পরিবারের উত্তরসূরি ও দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর এবং নির্বাচনের আগমুহূর্তে দেশে ফিরছেন।

বিষয়: প্রধানমন্ত্রীবিএনপিবাংলাদেশবিএনপির সমাবেশনির্বাচনতারেক রহমানগণমাধ্যম
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।