Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১: ২০
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জনমনে ফুটে উঠেছিল তুমুল আগ্রহ। আর সেই আগ্রহের পারদের মাত্রা আরও বাড়িয়ে দেন এই নেতা। দেশে এসেই প্রথমে যান জনতার সামনে।

Advertisement
Advertisement
Advertisement

“এতদিন পর দলের প্রধান নেতা দেশে ফিরছেন, বাড়িতে কীভাবে বসে থাকা যায়। এলাকার সবাই মিলে বাস ভাড়া করে আগেভাগেই ঢাকা চলে আসছি।”

এভাবেই বলছিলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির কর্মী আনিসুর রহমান (৪২)।

অন্যদিকে, শেরপুরের আজমল আলী। দলীয় কোনো পদে নেই। কিন্তু পারিবারিকভাবে বিএনপির সমর্থক। তিনি বলেন, “কিছুদিন আগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি চায়ের দোকানে ঢাকা যাওয়ার কথা হচ্ছিল। সেখানে অনেকে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, তার মধ্যে আমিও ছিলাম। পরে সবার সঙ্গে ভাড়া করা বাসে ঢাকায় আসি। ভোরের আগেই ঢাকায় পৌঁছায়। পরে সবাই তারেক রহমানকে দেখতে বের হয়েছিলাম।”

Advertisement
Advertisement
Advertisement

শুধু তারা দুজনেই নন, ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী রাজধানী ঢাকায় আসেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কুড়িল বিশ্বরোড এলাকার বিভিন্ন জায়গায় ১০ জনের বেশি নেতাকর্মীর সঙ্গে চরচা প্রতিবেদকের কথা হয়েছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর বিএনপির সবচেয়ে খুশির দিন আজ। তাদের মূল নেতা দেশে ফিরেছেন তাই ঢাকামুখী সবাই। জেলা-উপজেলার দলীয় ও ব্যক্তিগত অর্থায়নে তারা এসেছেন বলে জানা গেছে। এ ছাড়া একনজর নেতাকে দেখার ইচ্ছা পূরণেও অনেকে এসেছেন। অন্যদিকে খাবার, ওয়াশরুম ও আবহাওয়া নিয়ে সমস্যার কথাও জানিয়েছেন তারা।

আনিসুর বলেন, “আমাদের উপজেলা থেকে অনেকগুলো বাস এসেছে। তবে আমরা এক বাসে ৫০ জনের মতো এসেছি। আমরা বুধবার সন্ধ্যার পর রওনা দিয়েছিলাম। ভোরের আগেই ঢাকায় পৌঁছায়। সকালে খুব শীত ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে। এ ছাড়া খাওয়া এবং ওয়াশরুমের বেশি সমস্যা ছিল।”

জসিম মিয়া স্থানীয় বিএনপির লোকজনের সঙ্গে ঢাকায় এসেছেন। তিনি সেভাবে রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে বিএনপির রাজনীতি ও খালেদা জিয়াকে ভালো লাগে বলে জানান। তাই নিজের আগ্রহেই এলাকার বিএনপি নেতাকর্মীর সঙ্গে তিনি ঢাকায় এসেছেন। তিনি বলেন, “আমার যাওয়া–আসার জন্য কোনো টাকা দিতে হয়নি। যাদের সঙ্গে আসছি তারাই সব ব্যবস্থা করেছে।”

লালমনিরহাট সদরের পাশের একটি গ্রামের বাসিন্দা রহিম হোসেন। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সমর্থক তিনি। রহিম বলেন, “আমাদের আসনের এমপি পদপ্রার্থী অনেকগুলো বাস ভাড়া করে দিয়েছেন। তার মধ্যে একটা বাসে আমরা এসেছি।”

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য আল আমিন। তিনি বলেন, “দলীয়ভাবে সবার যাওয়া-আসার খরচ বহন করা হয়েছে। আমরা সবাই বুধবার মধ্যরাতেই ঢাকা পৌছায়। অনেকে বাসে ঘুমিয়ে ছিল। আবার অনেকে রাতেই ৩০০ ফিটের দিকে চলে যায়। সংবর্ধনার এলাকায় যাওয়া ও খাবারের জন্য অনেক স্বেচ্ছাসেবক ছিল। খুব বেশি অসুবিধা হয়নি।”

নাটোর থেকে জেলা ছাত্রদলের কর্মী নয়ন ইসলাম। তিনি জানান, জেলা থেকে ছাত্রদলের ৫টি বাস এসেছে। বাসসহ সব ব্যবস্থা করেছে একজন এমপি প্রার্থী। তিনি বলেন, “আমাদের রাজনীতির জন্য সবেচেয় আনন্দের দিন আজ। কারণ, বিএনপি ও তরুণদের নেতা দেশে ফিরেছে। এমন দিনে বাড়িতে থাকার কোনো মানেই হয় না। শেখ হাসিনার আমলে ভয়ে ভয়ে সেভাবে রাজনীতির কিছু করা যায়নি। এখন আমরা স্বাধীনভাবে রাজপথে হাঁটতে পারছি। আমার ছোট রাজনৈতিক জীবনে এটাই সবচেয়ে আনন্দের।”

বিষয়: রাজনীতিবিএনপিতারেক রহমানবিএনপির সমাবেশ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।